September 30, 2026, 3:18 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

বাংলাদেশের নতুন সরকার ও প্রধানমন্ত্রীকে লিবিয়ার অভিনন্দন 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : লিবিয়ার সরকারের পক্ষ থেকে বাংলাদেশের নতুন সরকার ও প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন লিবিয়ার রাষ্ট্রদূত আবদুল মোতালিব এস এম সোলাইমান।
বর্তমান সরকারের সাফল্য কামনা করে তিনি বলেন, দু’দেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরো জোরদার হবে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর সাথে বাংলাদেশে নিযুক্ত লিবিয়ার রাষ্ট্রদূত আবদুল মোতালিব এস এম সোলাইমান আজ এক সৌজন্য বৈঠকে এই অভিনন্দন জানান।
আজ সোমবার বেলা ১১টায় প্রতিমন্ত্রীর দপ্তরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রীর সাথে লিবিয়ার রাষ্ট্রদূতের এই সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে উভয়পক্ষ দু-দেশের ভ্রাতৃত্বপূর্ণ সৌহাদ্য-সম্প্রীতি, সুষ্ঠু-সুশৃঙ্খল ও দায়িত্বশীল অভিবাসন, মানব পাচার প্রতিরোধ, অনিয়মিত অভিবাসন নিরুৎসাহিতকরণসহ লিবিয়ার শ্রমবাজারে বাংলাদেশের কর্মী প্রেরণ বিষয়ে আলোচনা করেন।
বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোঃ রুহুল আমিন, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ খায়রুল আলম, যুগ্মসচিব মোঃ আবু রায়হান মিঞা, মোঃ সাজ্জাদ হোসেন ভূঞা প্রমুখ উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ



Our Like Page