October 28, 2026, 4:10 am
শিরোনামঃ
দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স ; আইজিপির বক্তব্য ঠিক হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী তিন বছর পর স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ করবে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী রংপুরে আল্লাহ ও কোরআন নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও পোস্টের অভিযোগে যুবক আটক সুনামগঞ্জে মাছ ধরা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত অরুণাচলে বিপুল সংখ্যক বাহিনী পাঠাচ্ছে ভারত তেহরানে ইরান-সৌদি-পাকিস্তান-তুরস্কের নিরাপত্তা বৈঠক ইসরায়েলের ভোটে ফিলিস্তিনের ভাগ্য বদলাবে না : অ্যামনেস্টি যশোরের শার্শায় মহাসড়কে ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ ১ জন আটক যশোরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা-ছেলে নিহত ; আহত স্বামী
এইমাত্রপাওয়াঃ

বাংলাদেশের প্রধান বিচারপতির সঙ্গে মার্কিন প্রধান বিচারপতির বৈঠক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সঙ্গে সাক্ষাৎ ও বৈঠক করেছেন মার্কিন প্রধান বিচারপতি জন জি রবার্টস । বৈঠকে উভয় দেশের বিচার বিভাগের মধ্যে দ্বিপক্ষীয় পারস্পরিক সহযোগিতার বিষয়টি আলোচনায় গুরুত্ব পায়।

বৃহস্পতিবার (২৮ মার্চ) সন্ধ্যায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার (২৭ মার্চ) সকাল ৯টায় শুরু হয়ে প্রায় ২০ মিনিটেরও বেশি সময় ধরে এ বৈঠক চলে।

বৈঠকে বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান উভয় দেশের বিচার বিভাগের দ্বিপাক্ষিক এবং পারস্পরিক সহযোগিতার ওপর জোর দিলে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতিও এতে তার অকুণ্ঠ সমর্থন এবং অঙ্গীকার ব্যক্ত করেন। এর ফলে ফলপ্রসূ যোগাযোগের মাধ্যমে সহসাই উভয় দেশের বিচার বিভাগের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠবে বলে আশা প্রকাশ করা হয়।

এছাড়া বাংলাদেশের প্রধান বিচারপতি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে প্রধান বিচারপতি জন জি রবার্টস তাতে উষ্ণ সাড়া দেন এবং সুবিধামতো সময়ে এ সফর সম্পন্ন করবেন বলে জানান।

মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতির সঙ্গে বাংলাদেশের প্রধান বিচারপতির এটিই প্রথম সাক্ষাৎ। এসময় বাংলাদেশের প্রধান বিচারপতির সঙ্গে ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি শেখ হাসান আরিফ।

পরে বাংলাদেশের প্রধান বিচারপতি যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতির আদালতের কার্যপ্রণালি পর্যবেক্ষণ করেন। বিচার অধিবেশনের শুরুতে যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতি বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি শেখ হাসান আরিফকে উপস্থিত অন্য বিচারপতি ও আইনজীবীদের সঙ্গে পরিচয় করিয়ে দেন এবং সাদর সম্ভাষণ জানান।

আজকের বাংলা তারিখ

  • ২৮শে অক্টোবর, ২০২৬
  • ১৩ই কার্তিক, ১৪৩৩
  • ১৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page