March 11, 2026, 8:50 am
শিরোনামঃ
৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কল্যাণ রাষ্ট্র পরিকল্পনার প্রথম পদক্ষেপ ফ্যামিলি কার্ড : অর্থমন্ত্রী নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ : বাণিজ্যমন্ত্রী নিরাপদ ও সমন্বিত পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার : সড়ক পরিবহন প্রতিমন্ত্রী চুয়াডাঙ্গায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত জামায়াত নেতার মৃত্যু গোপালগঞ্জে মাদকের টাকার জন্য আইফোন ছিনিয়ে বন্ধুকে হত্যা হরমুজ প্রণালি দখলে নেওয়ার চিন্তাভাবনা করছে যুক্তরাষ্ট্র ইসরায়েলে অত্যাধুনিক ক্লাস্টার ওয়ারহেড ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহতের দাবি করেছে ইরান আমার অনুমোদন ছাড়া ইরানের নতুন নেতা টিকবেন না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

বাংলাদেশের ২১ জেলায় ঘন কুয়াশা ও শৈত্য প্রবাহ ; বৃষ্টির সম্ভাবনায় শীত বৃদ্ধির আশংকা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় বাংলাদেশের জনজীবনে নেমে এসেছে চরম স্থবিরতা। ফলে চরম বিপাকে রয়েছেন ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ। দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে নওগাঁর বদলগাছি ও দিনাজপুরে। দেশের কয়েকটি জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে যাওয়ায়, প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।

মাঘের কনকনে ঠাণ্ডায় স্থবির সারাদেশ। সাথে হিমেল বাতাস ভোগান্তি বাড়িয়েছে কয়েকগুণ। কয়েক জেলায় সূর্যের দেখা মিললেও, মেলে না উত্তাপ। শীতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা চুয়াডাঙ্গা আজ সকাল ৯ টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তাপমাত্রা ১০ এর নিচে থাকায় সকল প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়গুলোর বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি কর্তৃপক্ষ, এমনটা জানিয়েছেন দিনাজপুরের জেলা শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম। প্রবাহ ও তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে যাওয়ায়, পাবনা জেলায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার রাতে পাবনা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সিদ্দিক মোহাম্মদ ইউসুফ রেজা ও জেলা শিক্ষা অফিসার রোস্তম আলী হেলালী স্বাক্ষরিত পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

লালমনিরহাটে শীতের তীব্রতা বেড়েই চলেছে। সকালে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। যা ঐ অঞ্চলের এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।

শৈত্যপ্রবাহের ছোবলে বিপর্যস্ত রাজধানী ঢাকার বাসিন্দারাও। উত্তরীয় হিমেল হওয়ায় বাড়ছে কনকনে শীত। আবহাওয়াবিদ মোঃ শাহিনুল ইসলাম গণমাধ্যমকে বলেছেন, সামনে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির আশঙ্কা রয়েছে। আগামী ২/১ দিন রোদ কম থাকতে পারে। কিছুটা মেঘলা আবার কিছুটা বৃষ্টি এ রকমভাবে চলতে পারে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page