September 25, 2026, 3:26 am
শিরোনামঃ
যশোরে ৬২ হাজার পিচ ট্যাপেনটাডোল ট্যাবলেটসহ ১জন আটক যশোরের ঝিকরগাছার ভ্যানচালক ইখলাস হত্যার ঘটনায় দু’জন আটক ; ভ্যান উদ্ধার যশোরের শার্শার নাশকতা মামলার আসামী যুবলীগ কর্মী ইমরান আটক মাগুরায় ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে না ফেরার দেশে শার্শার আওয়ামী লীগ নেতা মফিজুর রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তুলতে প্রধানমন্ত্রীর আহ্বান  বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি নজরুল আবারও ৪ দিনের রিমান্ডে ঝিনাইদহের বিষয়খালীতে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা পাবনায় মাদকের ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা 
এইমাত্রপাওয়াঃ

বাংলাদেশে আর্থিক দুর্নীতির মামলার টিউলিপের বিরুদ্ধে তদন্ত ; পাশে দাঁড়ালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশে আর্থিক দুর্নীতির এক মামলার তদন্তে যুক্তরাজ্যের অর্থ ও নগরবিষয়ক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের ওপর পদত্যাগের চাপ বাড়লেও তার পাশে দাঁড়ালেন দেশটির প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার।  গতকাল সোমবার (৬ জানুয়ারি) লন্ডনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, মন্ত্রী টিউলিপ সিদ্দিকের ওপর তার আস্থা রয়েছে।

সোমবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এ দিন লন্ডনে সংবাদ সম্মেলনে শেখ হাসিনার সরকারের সঙ্গে যুক্ত এক ব্যক্তির ব্রিটেনে থাকা ফ্ল্যাট টিউলিপ সিদ্দিকের ব্যবহার করা নিয়ে স্টারমারকে প্রশ্ন করেন সাংবাদিকরা। এ সময় তারা স্টারমারের কাছে জানতে চান, টিউলিপের ফ্ল্যাট ব্যবহার করা নিয়ে গণমাধ্যমের প্রতিবেদনের পর টিউলিপ সিদ্দিকের বিষয়টি পরিষ্কার করা উচিত কি না?

জবাবে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, টিউলিপ সিদ্দিক নিজেকে স্বতন্ত্র উপদেষ্টা হিসেবে উল্লেখ করে একেবারে সঠিকভাবে কাজ করেছেন, যেমনটি তিনি বর্তমানে করছেন। আমি তার প্রতি আস্থা পেয়েছি এবং এটিই সেই প্রক্রিয়া যা এখন ঘটবে।

প্রসঙ্গত,  টিউলিপ সিদ্দিক ব্রিটেনের ক্ষমতাসীন লেবার পার্টির সদস্য, এমপি এবং প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের নেতৃত্বাধীন সরকারের অর্থ ও নগর বিষয়ক মন্ত্রী। যুক্তরাজ্যের আর্থিক খাতের দুর্নীতি বন্ধের দায়িত্বে রয়েছেন।

তার বিরুদ্ধে অভিযোগ—তিনি ২০১৩ সালে বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে রাশিয়ার সঙ্গে একটি চুক্তিতে মধ্যস্থতা করেছিলেন, যেখানে প্রকল্পের ব্যয় বাড়িয়ে ধরা হয়েছিল। এছাড়া ওই বিদ্যুৎ কেন্দ্র থেকে টিউলিপ ৫ বিলিয়ন ডলার আত্মসাত করেছেন এমন অভিযোগের তদন্ত চলছে বাংলাদেশে।

এই অভিযোগের বিষয়ে মন্তব্য জানতে ই-মেইলে যোগাযোগ করা হলেও টিউলিপ সিদ্দিক তাৎক্ষণিকভাবে সাড়া দেননি বলে সোমবার জানিয়েছে রয়টার্স।

এদিকে আওয়ামী লীগের ঘনিষ্ট ব্যবসায়ীয়র কাছ থেকে উপহার পাওয়া লন্ডনে অবস্থিত ফ্ল্যাটের বিষয়েও টিউলিপের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন দেশটির বিরোধী দলীয় সংসদ সদস্যরা। তাদের দাবি, টিউলিপ সিদ্দিক যদি তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে না পারেন, তাহলে তার মন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানো উচিত।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page