November 2, 2026, 8:30 am
শিরোনামঃ
যশোরের কেশবপুরে মাঠের ধান ক্ষেত থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার মাগুরায় জাতীয় যুব দিবস অনুষ্ঠান ও আত্মকর্মী যুবদের উৎপাদিত পণ্যের প্রদর্শনী মেলা পোশাকশ্রমিকদের আন্দোলন সামলাতে জরুরি বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে নরওয়েকে সহযোগিতার আহ্বান স্পিকারের ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাতে কর্মজীবনে প্রতিফলিত না হয় : স্বরাষ্ট্রমন্ত্রী চার দিন বন্ধ থাকবে একটি এলএনজি টার্মিনাল ; সারা দেশে কমবে গ্যাসের সরবরাহ সিরাজগঞ্জে আত্মসমর্পণ করলেন তিন জেলার ৬৫ চরমপন্থী বরিশালে টিকটক নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর শ্বশুরবাড়িতে মিললো স্বামীর মরদেহ রংপুরে ৯ শিক্ষক মিলে পাস করাতে পারেননি কলেজের একমাত্র এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীকে ক্রিপ্টোকারেন্সিতে বৃহত্তম চুরি ; ৯০ শতাংশই উদ্ধারের দাবি বাইন্যান্সের
এইমাত্রপাওয়াঃ

বাংলাদেশে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ইউরিয়া সার কারখানা স্থাপনে সৌদি সহায়তা চায় বাংলাদেশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সৌদি আরবে ইউরিয়া সার কারখানা স্থাপন করতে চায় সরকার। এ জন্য সৌদি আরবের সহযোগিতা চায় বাংলাদেশ। সৌদি সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান দেশটির বাণিজ্য ও মিডিয়াবিষয়ক মন্ত্রী মাজিদ বিন আবদুল্লাহ আল কাসাবির সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছেন।

মঙ্গলবার বাণিজ্যমন্ত্রী মাজিদ বিন আবদুল্লাহ ও সৌদি বেসিক ইন্ডাস্ট্রিজ করপোরেশনের প্রধান নির্বাহী আব্দুল রহমান আল-ফাগীর সঙ্গে পৃথক বৈঠক করেন সালমান রহমান।

সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে সালমান এফ রহমান যৌথ মালিকানায় সৌদি আরবে প্রস্তাবিত ইউরিয়া সার কারখানা স্থাপনের বিষয়ে সৌদি বাণিজ্যমন্ত্রী মাজিদ বিন আবদুল্লাহর কাছে সহযোগিতা কামনা করেন। দুই দেশের মধ্যে বিদ্যমান চমৎকার সম্পর্কের উল্লেখ করে এ কারখানা স্থাপনের বিষয়ে সম্ভাব্য সব রকম সহযোগিতার আশ্বাস দেন দেশটির বাণিজ্যমন্ত্রী।

আগামী ১১ থেকে ১৩ মার্চ ঢাকায় অনুষ্ঠিতব্য বাংলাদেশ বিজনেস সামিটে সৌদি আরবের বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশ সফর নিয়েও বিস্তারিত আলোচনা হয়। বাংলাদেশ বিজনেস সামিটে সরকারি-বেসরকারি ও ব্যবসায়ী প্রতিনিধি সমন্বয়ে একটি বড় প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন বাণিজ্যমন্ত্রী।

বৈঠকে ইতোপূর্বে দুই দেশের মধ্যকার স্বাক্ষরিত সমঝোতা স্মারকগুলোর কার্যকর বাস্তবায়নের বিষয়ে আলোচনা হয়। সভায় বাংলাদেশ থেকে ২১৩টি পণ্যের সৌদি আরবে শুল্কমুক্ত প্রবেশে সহায়তা কামনা করেন সালমান এফ রহমান। এ বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন বাণিজ্যমন্ত্রী মাজিদ বিন আবদুল্লাহ।

উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে আব্দুল রহমান আল-ফাগীর বৈঠকে প্রস্তাবিত ইউরিয়া সার কারখানা স্থাপন-সংক্রান্ত একটি ‘কনসেপ্ট নোট’ উপস্থাপন করা হয়। প্রধান নির্বাহী এ প্রস্তাবকে স্বাগত জানিয়ে এ বিষয়ে পরবর্তী কার্যক্রম গ্রহণে সম্মতি দেন। সালমান এফ রহমান কটন-বেজড তৈরি পোশাকশিল্পে বাংলাদেশের সক্ষমতা উল্লেখ করে আর্টিফিশিয়াল ফেব্রিক তৈরিতে সাবিক এবং বাংলাদেশের ব্যবসায়ীদের মধ্যে সম্ভাব্য কৌশলগত ব্যবসায়িক সম্পর্ক স্থাপনের বিষয়টি উপস্থাপন করলে প্রধান নির্বাহী সে ব্যাপারেও একমত হন।

বৈঠকে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীসহ দূতাবাসের অন্য কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

আজকের বাংলা তারিখ

  • ২রা নভেম্বর, ২০২৬
  • ১৮ই কার্তিক, ১৪৩৩
  • ২১শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page