October 3, 2026, 3:10 pm
শিরোনামঃ
নওগাঁয় ছাগলে করলা গাছ খাওয়া নিয়ে দ্বন্দ্বের জেরে ছুরি আঘাতে একজন নিহত কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক আরও ৩৬৩ ; পাঁচ দফায় মোট ২০৩৫ বিদেশিদের নাগরিকত্ব দেবে আর্জেন্টিনা গাজায় ত্রাণ প্রবেশে বিলম্বে ভয়াবহ পরিণতির আশঙ্কা জানিয়েছে ডব্লিউএইচও মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে ছয়টিরও বেশি দেশের আগ্রহ : পাকিস্তান যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার
এইমাত্রপাওয়াঃ

বাংলাদেশে গম রপ্তানি করতে আগ্রহী রাশিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়া বাংলাদেশে গম রপ্তানি করতে আগ্রহী। আজ বৃহস্পতিবার সচিবালয়ে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের সাথে ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার ভিকেনতেভিচ মান্টিটস্কি খাদ্য মন্ত্রণালয়ে মন্ত্রীর কার্যালয়ে সাক্ষাতকালে তাৎক্ষণিক এক বৈঠকে রাষ্ট্রদূত বাংলাদেশে গম রপ্তানির আগ্রহের কথা ব্যক্ত করেন।

খাদ্যমন্ত্রী রাশিয়ার রাষ্ট্রদূতকে বাংলাদেশে গম রপ্তানির আগ্রহের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, উভয় দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরো বলেন, বাংলাদেশের সঙ্গে রাশিয়ার সম্পর্ক অত্যন্ত চমৎকার। এ সম্পর্ক বাণিজ্য-বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে ক্রমান্বয়ে সম্প্রসারিত হচ্ছে। রাশিয়াকে বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী বন্ধু বলেও উল্লেখ করেন মন্ত্রী।

এছাড়া, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন এবং দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্যের প্রসারসহ বিভিন্ন বিষয়ে এই বৈঠকে আলোচনা করা হয়।

এ সময় রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের অপার সম্ভাবনা রয়েছে। এ সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশের খাদ্য নিরাপত্তা অর্জনে রাশিয়া ভূমিকা রাখতে আগ্রহী। দ্বিতীয় মেয়াদে মন্ত্রী নির্বাচিত হওয়ায় খাদ্যমন্ত্রীকে অভিনন্দনও জানান তিনি।

খাদ্য সচিব মো. ইসমাইল হোসেন, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. সাখাওয়াত হোসেন এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page