March 30, 2026, 8:03 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে জ্বালানি পাম্পে নজরদারি বাড়াতে টাস্কফোর্স গঠন ৪র্থ শ্রেণি থেকে খেলাধুলা হবে বাধ্যতামূলক : প্রধানমন্ত্রী তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণ দেশের ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করার প্রকৃত পথ : স্থানীয় সরকার মন্ত্রী অবৈধ তেল মজুতের তথ্য দিলেই মিলবে ১ লাখ টাকা পুরস্কার ১০ এপ্রিলের মধ্যে এমপিরা বাসা বরাদ্দ পাচ্ছেন চুয়াডাঙ্গায় ৯ হাজার লিটার জ্বালানি তেলসহ ৪ জন আটক মাদারীপুরে বিয়ের অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে শতাধিক ককটেল বিস্ফোরণ ইসরায়েল আমাদের মেধাশূন্য করতে বিশ্ববিদ্যালয়ে হামলা করছে : ইরানের পররাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালি নিয়ে ইসলামাবাদে চার দেশের কূটনৈতিক তৎপরতা ৬ বছর বিরতির পর উত্তর কোরিয়ায় এয়ার চায়নার ফ্লাইট পুনরায় চালু
এইমাত্রপাওয়াঃ

বাংলাদেশে নদ-নদীর সংখ্যা ১ হাজার ২৯৪টি ; খসড়া তালিকা প্রকাশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :   বাংলাদেশে নদ-নদীর সংখ্যা ১ হাজার ২৯৪টি। সম্প্রতি পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রকাশিত ‘বাংলাদেশের নদ-নদীর খসড়া তালিকা-২০২৫’ থেকে এ তথ্য জানা গেছে।

বিভাগীয় কমিশনারদের কাছ থেকে পাওয়া এ খসড়া তালিকায় নদ-নদীর নাম, বিভাগের নাম, জেলার নাম, উপজেলার নাম, উৎস মুখ, পতন মুখ, দৈর্ঘ্য ও স্থানীয় নাম উল্লেখ করা হয়েছে।

একই সঙ্গে একটি বিজ্ঞপ্তিও জারি করেছে পানি সম্পদ মন্ত্রণালয়।

এতে বলা হয়, বাংলাদেশের নদ-নদীর সংখ্যা নিরুপণের লক্ষ্যে সব বিভাগীয় কমিশনার থেকে প্রাপ্ত তালিকা পুনরায় যাচাইপূর্বক হালনাগাদকৃত নদ-নদীর খসড়া তালিকা www.mowr.gov.bd, www.bwdb.gov.bd. www.nrcc.gov.bdwww.cegisbd.com ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ খসড়া তালিকায় কোন সংযোজন, বিয়োজন বা সংশোধন থাকলে সে বিষয়ে মতামতসহ তথ্যাদি (যদি থাকে) আগামী ৭ এপ্রিলের মধ্যে bdrivers2023@gmail.com বা dplanning1@gmail.com বরাবর ই-মেইলে বা ডাকযোগে (পরিবীক্ষণ ও বাস্তবায়ন-১ শাখা, উন্নয়ন অনুবিভাগ, পানি সম্পদ মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়) ঠিকানায় পাঠানোর জন্য অনুরোধ করা হলো।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page