April 12, 2026, 10:09 am
শিরোনামঃ
কুষ্টিয়ায় পীরকে পিটিয়ে হত্যা  গাজীপুরে স্ত্রীকে হত্যার করে পালানোর পর প্রতিবেশীকে ফোন করে লাশ উদ্ধারের অনুরোধ অনুপ্রবেশকারীদের উদ্দেশে হুঁশিয়ারি দিলো মোদি যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবিতে ভেস্তে গেল শান্তি আলোচনা যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতি বজায় রাখা উচিত : পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালিতে মাইন অপসারণে যুদ্ধজাহাজ মোতায়েন করলো যুক্তরাষ্ট্র ঝিনাইদহের মহেশপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলার ৫ আসামী আটক আগামী ১৪ এপ্রিল কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর পরীক্ষায় তুমিও ফেল ৬ মাস পর আমিও ফেল : শিক্ষামন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

বাংলাদেশে পাচারের জন্যই ফেনসিডিল তৈরি করে ভারত : স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশে পাচারের জন্যই ভারত ফেনসিডিল তৈরি করে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
বুধবার (২৫ জুন) দুপুরে সচিবালয়ে বেসরকারি মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রের মানোন্নয়নের লক্ষ্যে সরকারি আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানের পর এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশে মাদক পাচারের উৎসস্থল হিসেবে ভারত ও মিয়ানমারকে উল্লেখ করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম। তিনি বলেন, ‘বাংলাদেশে পাচারের জন্যই ভারত ফেনসিডিল উৎপাদন করে। আর মিয়ানমার সীমান্ত দিয়ে সবচেয়ে বেশি ইয়াবা প্রবেশ করে।’

তিনি বলেন, ‘দেশে দুটি বিষয় এখনো পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না—একটি হলো দুর্নীতি, অন্যটি মাদক। এই দুটি সমস্যা মোকাবেলায় সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছে।’

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারত ও মিয়ানমার থেকে ফেনসিডিল ও ইয়াবা আসা বন্ধে কূটনৈতিক যোগাযোগসহ আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি আরও জোরদার করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page