April 4, 2026, 3:26 pm
শিরোনামঃ
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে স্পিকারের অভিনন্দন জুলাই সনদ নিজেই স্বতন্ত্র ও স্বকীয় এবং কার্যকরী : আইনমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করে দেশকে নতুনভাবে গড়ে তুলতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী হাম টিকাদান কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য সচিব খুলনায় চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত সুনামগঞ্জে ফেসবুকে কমেন্ট করার জেরে সংঘর্ষে ২০ জন আহত যুদ্ধবিমান ঠেকাতে নতুন অ্যাম্বুশ কৌশল ইরানের সৌদি মার্কিন দূতাবাসে হামলা চালিয়েছে ইসরায়েল : আইআরজিসি মধ্যপ্রাচ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন পুতিন ও এরদোয়ান ১৪ এপ্রিল টাঙ্গাইল থেকে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

বাংলাদেশ আইএমএফের কঠিন কোন শর্ত মানবে না : ওবায়দুল কাদের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন- টাকার প্রয়োজন থাকলেও বাংলাদেশ আইএমএফের কঠিন কোন শর্ত মানবে না।

বুধবার (৯ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এমন মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, “আমরা আইএমএফের ঋণ নেব। তবে কঠিন শর্ত মেনে নয়। যেটা যৌক্তিক সেটাই হবে।”

‘তাদের সঙ্গে আলাপ-আলোচনা চলছে। যেটা যৌক্তিক সেটাই হবে। এই মুহুর্তে টাকা নিতে হবে, এর কোনো বিকল্প নেই। অর্থ আমরা নেব তবে কঠিন শর্তে নয়’, এমনটাই জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

আইএমএফের কঠির শর্ত বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “আইএমএফের অতীতের ব্যাপারেও আমরা জানি। আইএমএফের শর্তগুলো কী হতে পারে, কোন শর্তটা মানলে দেশের আরও ক্ষতি হতে পারে, এমন শর্ত আমরা মানবো না।”

চলমান অর্থনৈতিক সংকট মোকাবিলায় আইএমএফের কাছে ৪৫০ কোটি ডলার ঋণ চেয়েছে বাংলাদেশ। গত জুলাইয়ে ঋণ চেয়ে চিঠি পাঠানো হয়েছিল আইএমএফের কাছে।

তবে ঋণ পেতে হলে বাংলাদেশকে বেশ কিছু শর্ত পূরণ করতে হবে বলে জানানো হয়েছিল। এ বিষয় নিয়ে আলোচনা করতে সম্প্রতি ঢাকায় আসে আইএমএফের একটি দল।

দুই সপ্তাহ ধরে আইএমএফের প্রতিনিধি দলটি সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করেছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page