September 8, 2026, 4:04 am
শিরোনামঃ
মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয়
এইমাত্রপাওয়াঃ

বাংলাদেশ এগিয়ে গেছে ; পাকিস্তান পিছিয়েছে : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ

পাকিস্তানে ফিরে শনিবার লাহোরে একটি জনসভায় বক্তব্য রাখেন নওয়াজ শরীফ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চার বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে গতকাল শনিবার (২১ অক্টোবর) যুক্তরাজ্য থেকে নিজ দেশে ফিরেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ।

পাকিস্তানে ফিরেই লাহোরে একটি বিশাল জনসভায় অংশ নেন তিনি। সেখানে পাকিস্তানের রাজনৈতিক-অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন তিনি। তার এ বক্তব্যে উঠে এসেছে বাংলাদেশের উন্নয়নের কথা। তিন বলেছেন, এক সময় বাংলাদেশিদের (তৎকালীন পূর্ব পাকিস্তান) পাট উৎপাদনকারী হিসেবে অবজ্ঞা করা হতো। কিন্তু এখন বাংলাদেশই এগিয়ে গেছে, আর পাকিস্তান পিছিয়ে গেছে।

বাংলাদেশের উন্নয়ন নিয়ে কথা নওয়াজ শরীফের বক্তব্যের একটি ভিডিও মাইক্রো ব্লগিং সাইট এক্সে (সাবেক টু্ইটার) প্রকাশ করেছেন সিদান্ত সিবাল নামের এক ব্যক্তি। ওই ভিডিওতে নওয়াজ শরীফ বলতে শোনা যায়, ‘পূর্ব ও পশ্চিম পাকিস্তান আলাদা না হলে বর্তমান পাকিস্তান এক বিশাল অর্থনৈতিক করিডোরে পরিণত হত। যাকে ভারতও গুরুত্ব দিত। বাংলাদেশ অর্থাৎ পূর্ব পাকিস্তানের সঙ্গে থাকলে আমরা এগিয়ে যেতাম।’

তিনি আরও বলেছেন, ‘কিন্তু বাংলাদেশিদের অবজ্ঞা করে আমরা তখন বলেছি, এরা তো শুধু পাট চাষ করে এবং এরা আমাদের বোঝা। আমরা সেই বোঝা তুলে মাটিতে ছুড়ে ফেলেছিলাম। এখন দেখুন, সেই বাংলাদেশই উন্নয়নে আমাদের চেয়ে এগিয়ে গেছে। আর আমরা পেছনেই রয়ে গেছি। এই অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।’

চার বছর আগে পাকিস্তানের ক্ষমতায় আসেন তেহরিক ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খান। তিনি প্রধানমন্ত্রী হওয়ার পরই নওয়াজ শরীফের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরু হয়। এরপর তিনি চিকিৎসার কথা বলে বিদেশে পালিয়ে যান।

https://twitter.com/i/status/1715756560696365247

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page