November 8, 2026, 2:32 pm
শিরোনামঃ
এনজিওর সঙ্গে টিকতে সমবায়ের আমূল পরিবর্তন ও আইন পর্যালোচনা জরুরি : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দেশে ফেরানোর ক্ষেত্রে নিরাপত্তার বিষয়টা মাথায় রাখতে হবে : আইনমন্ত্রী ৩৫ টাকা দরে ৩ লাখ মেট্রিক টন ধান কিনবে সরকার : খাদ্যমন্ত্রী প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট : ইসি সচিব চট্টগ্রামে রেস্টুরেন্টে খাবার আগে দেওয়া নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ; মহাসড়ক অবরোধ জয়পুরহাটের ডিসিকে অপসারণে জেলা ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম রিয়াদে হুথিদের মিসাইল হামলা ; আরামকো টাওয়ারে আঘাতের দাবি নির্বাচনের ফলাফল বানচালে এবার গুরুতর ইস্যু সামনে আনছে নেতানিয়াহুর দল ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট দেশের সব গ্রাম ও ইউনিয়ন নিরাপদ রাখতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

বাংলাদেশ নিয়ে পার্শ্ববর্তী দেশের মিডিয়া মিথ্যা প্রচার করছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  দেশে কোন অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়নি মন্তব্য করে স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশের সাংবাদিকরা সত্য তুলে ধরলে পাশ্ববর্তী দেশের মিথ্যাচারকারীদের মুখে চুনকালি পড়বে।

সোমবার (২ ডিসেম্বর) রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নিরীহ ব্যক্তিদের নাম জড়িয়ে মামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সেই সাথে নির্দোষ ব্যক্তিদের মামলা থেকে অব্যহতি প্রদানে জেলায় জেলায় কমিটি গঠন করা হয়েছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে উন্নতি হয়েছে বলেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, বিজিবি’র মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, র‌্যাবের মহাপরিচালক একেএম শহিদুর রহমান, রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান রুমিসহ অন্যরা।

আজকের বাংলা তারিখ

  • ৮ই নভেম্বর, ২০২৬
  • ২৪শে কার্তিক, ১৪৩৩
  • ২৭শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page