October 13, 2026, 8:36 am
শিরোনামঃ
নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে : প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নকে কেবল একটি সাধারণ ধারণা হিসেবে দেখলে হবে না : গণশিক্ষা প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সৌদিতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান রংপুরে কাঁঠাল গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে : রাহুল গান্ধী  এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি দিলো ইয়েমেন বিদ্রোহী গোষ্ঠী  ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের মাসিক সভা অনুষ্ঠিত ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন আটক
এইমাত্রপাওয়াঃ

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র নৌবাহিনীর যৌথ প্রশিক্ষণ মহড়ার উদ্বোধন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশ নৌবাহিনী এবং যুক্তরাষ্ট্র নৌবাহিনীর মধ্যে যৌথ প্রশিক্ষণ মহড়া ‌‘এক্সারসাইজ টাইগার সার্ক-৪০’ এর উদ্বোধন হয়েছে। রোববার (২১ মে) চট্টগ্রামের বানৌজা নির্ভীকে কেক কেটে এ মহড়ার উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে চট্টগ্রাম নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আবদুল্লাহ আল মামুন চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া বাংলাদেশের মার্কিন যুক্তরাষ্ট্র দূতাবাস থেকে নির্বাচিত প্রতিনিধিগণ মহড়ায় যোগদান করেন। মহড়ায় অন্যদের মধ্যে সশস্ত্র বাহিনী বিভাগ, সেনাবাহিনী, নৌবাহিনী এবং চট্টগ্রাম নৌ অঞ্চলের অন্যান্য কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

কমডোর সোয়াডস কমান্ডের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এ প্রশিক্ষণ মহড়ায় বাংলাদেশ সেনা ও নৌবাহিনীর স্পেশাল ফোর্স এবং যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্স অংশগ্রহণ করে।

যৌথ এ প্রশিক্ষণ মহড়ার মূল লক্ষ্য দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে বিদ্যমান সু-সম্পর্ক উন্নয়নের পাশাপাশি উভয় দেশের কৌশলগত সক্ষমতা বৃদ্ধি এবং পারস্পারিক প্রযুক্তিগত ও পদ্ধতিগত জ্ঞান অর্জন করা। যৌথ মহড়াটি আগামী ১৫ জুন সমাপ্ত হওয়ার কথা রয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ১৩ই অক্টোবর, ২০২৬
  • ২৮শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page