March 29, 2026, 6:06 am
শিরোনামঃ
জাতীয় সংসদের স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক প্রকাশ বর্তমান পোশাকে পুলিশ সদস্যরা সন্তুষ্ট নয় : স্বরাষ্ট্রমন্ত্রী স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী দিলারা হাফিজ মারা গেছেন জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার দেশের সব পেট্রোল পাম্প তদারকি করতে ট্যাগ অফিসার নিয়োগ করবে সরকার পাবনায় মসজিদ কমিটি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ৭ জন আহত নারায়ণগঞ্জে মাদক কারবারিকে সংশোধনের জন্য চিল্লায় পাঠালেন এমপি ইরানে হামলা করায় এবার তোপের মুখে ইসরায়েলের মোসাদ প্রধান পেট্রোল রপ্তানি বন্ধ করতে যাচ্ছে রাশিয়া ইসরায়েলে ২৪ ঘণ্টায় ১০৩টি সামরিক অভিযান চালিয়েছে হিজবুল্লাহ
এইমাত্রপাওয়াঃ

বাইডেন- শি জিনপিংয়ের বৈঠক আজ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চলতি সপ্তাহেই শুরু হচ্ছে জি-২০ জোটের শীর্ষ সম্মেলন। এই সম্মেলনের আগে মুখোমুখি হচ্ছেন বৈশ্বিক পরাশক্তি দুই দেশের নেতা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং।

সোমবার (১৪ নভেম্বর) উভয় নেতার দীর্ঘ প্রতীক্ষিত এই বৈঠকটি অনুষ্ঠিত হবে। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে রাশিয়ার আক্রমণ নিয়ে উত্তেজনাপূর্ণ জি-২০ শীর্ষ সম্মেলনের আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দীর্ঘ প্রতীক্ষিত বৈঠকে অংশ নিতে সোমবার ইন্দোনেশিয়ার বালি দ্বীপে পৌঁছাবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

দীর্ঘ প্রতীক্ষিত এই বৈঠকে বৈশ্বিক পরাশক্তি দুইটি দেশের শীর্ষ এই দুই নেতা তাইওয়ান, ইউক্রেন এবং উত্তর কোরিয়ার পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।

জানা গেছে, চীনা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে যোগ দিতে রোববার রাতেই বাইডেন ইন্দোনেশিয়ার বালিতে পৌঁছেছেন।

রয়টার্স বলছে, হংকং ও তাইওয়ান থেকে দক্ষিণ চীন সাগর, বাণিজ্য এবং চীনা প্রযুক্তির ওপর মার্কিন বিধিনিষেধের অনেকগুলো বিষয় নিয়ে সাম্প্রতিক বছরগুলোতে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা বিরাজ করছে।

মার্কিন কর্মকর্তারা বলেছেন, গত দুই মাস ধরে বেইজিং এবং ওয়াশিংটন উভয় পক্ষই নিজেদের মধ্যকার সম্পর্ক মেরামতের জন্য প্রচেষ্টা চালিয়েছে।

বাইডেন প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন, ‘বাইডেন ও জিনপিংয়ের সোমবার অনুষ্ঠিতব্য বৈঠকের মতো এই ধরনের সভাগুলো বিচ্ছিন্নভাবে আয়োজন করা হয় না। এগুলো খুব টেকসই একটি প্রক্রিয়ার অংশ।’

২০২১ সালের জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর শি জিনপিংয়ের সঙ্গে পাঁচবার ফোন বা ভিডিও কলে কথা বলেছেন বাইডেন।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page