April 13, 2026, 2:08 am
শিরোনামঃ
সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয় : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী কৃষক কার্ডে যুক্ত হবে সময়োপযোগী নতুন নতুন সেবা : কৃষিমন্ত্রী ১৪ মে প্রকাশ হবে চুড়ান্ত ভোটার তালিকা খুলনায় ছুরিকাঘাতে তাঁতী দল নেতা নিহত কুষ্টিয়ায় পীরকে পিটিয়ে হত্যা  গাজীপুরে স্ত্রীকে হত্যার করে পালানোর পর প্রতিবেশীকে ফোন করে লাশ উদ্ধারের অনুরোধ অনুপ্রবেশকারীদের উদ্দেশে হুঁশিয়ারি দিলেন মোদি যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবিতে ভেস্তে গেল শান্তি আলোচনা
এইমাত্রপাওয়াঃ

বাখমুত থেকে প্রত্যাহারের কথা বলে উল্টো আরও সেনা আনছে ওয়াগনার : ইউক্রেনের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার ভাড়াটে সেনাবাহিনী ওয়াগনারের প্রধান ইয়েভগিনি প্রিগোজিন শুক্রবার (৫ মে) নিজ সেনাদের ইউক্রেনের বাখমুত থেকে প্রত্যাহারের ঘোষণা দেন। রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু ও চিফ অব জেনারেল স্টাফকে দোষারোপ করে সেনাদের সরিয়ে নেওয়ার হুমকি দেন তিনি। প্রিগোজিন দাবি করেন, তার সেনারা পর্যাপ্ত অস্ত্র ও গোলাবারুদ পাচ্ছে না।

তবে ইউক্রেন জানিয়েছে, বাখমুত থেকে ওয়াগনার সেনাদের প্রত্যাহার করে নেওয়ার কোনো ইঙ্গিত তারা দেখতে পাননি। উল্টো যুদ্ধের অন্যান্য সম্মুখভাগ থেকে বাখমুতে ওয়াগনারের সেনাদের নিয়ে আসা হচ্ছে। তাদের লক্ষ্য, আগামী ৯ মে’র আগে পুরো বাখমুত দখল করা। সেদিন রাশিয়া বিজয় দিবস উদযাপন করবে।

এ ব্যাপারে শুক্রবারই ইউক্রেনের উপপ্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়ার ইউক্রেনিয়ান টেলিভিশনকে বলেছেন, ‘আমরা  এখন দেখছি পুরো সম্মুখভাগ থেকে, যেখানে ওয়াগনারের সেনারা ছিলেন, তাদের বাখমুতের দিকে নিয়ে আসা হচ্ছে।’

অপরদিকে সেনাবাহিনীর গোয়েন্দা শাখার কর্মকর্তা আন্দ্রি চেরনায়াক বার্তাসংস্থা আরবিকে-ইউক্রেনকে জানিয়েছেন, বাখমুত থেকে ওয়াগনার সেনাদের চলে যাওয়া নিয়ে তারা তাৎক্ষণিক কোনো ইঙ্গিত পাননি। এছাড়া তিনি জানিয়েছেন, ওয়াগনার প্রধান যে অস্ত্র সংকটের কথা বলছেন এটি আসলে মিথ্যা। কারণ গত বৃহস্পতিবারও বাখমুতে ইউক্রেনীয় সেনাদের অবস্থান লক্ষ্য করে ৫৭০ বারেরও বেশি কামানের গোলা ছুড়েছে ওয়াগনার। এছাড়া তাদের অবস্থান লক্ষ্য করে তিনবার বিমান হামলা চালিয়েছে রাশিয়ার বিমানবাহিনী।

আন্দ্রি চেরনায়াক অবশ্য জানিয়েছেন, বাখমুতে ওয়াগনারের অসংখ্য সেনা মারা যাচ্ছেন। এ বিষয়টি সত্য। আর প্রিগোজিন এখন বুঝতে পারছেন যদি বাখমুতে এভাবে তার সেনারা মরতে থাকে তাহলে কয়েকদিন পর তার বাহিনীর অস্তিত্ব থাকবে না। এ কারণে তিনি সরে যাওয়ার চেষ্টায় আছেন। সূত্র: আল জাজিরা

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page