May 5, 2026, 7:40 pm
শিরোনামঃ
এইমাত্রপাওয়াঃ

বাগদাদের গ্রিন জোনে মার্কিন দূতাবাসে আবারও রকেট হামলা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরাকের রাজধানী বাগদাদের গ্রিন জোনে অবস্থিত মার্কিন দূতাবাস লক্ষ্য করে বেশ কয়েকটি রকেট হামলা হয়েছে। তবে রকেটগুলো কোথায় আঘাত করেছে এবং দূতাবাসের কোনো ক্ষতি হয়েছে কিনা তা স্পষ্ট নয়।

দূতাবাসের দুইজন নিরাপত্তা কর্মকর্তার বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ভোর চারটার দিকে ইরাকের রাজধানীতে দূতাবাসের কাছে বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপর সঙ্গে সঙ্গে জনসাধারণকে নিরাপদে আশ্রয় নেওয়ার জন্য সাইরেন বাজিয়ে সতর্ক করা হয়।

এদিকে এ হামলার বিষয়ে মার্কিন দূতাবাসের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য করা হয়নি। এ ছাড়া হামলার সময় দূতাবাসের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে কিনা তাও তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।

ইরাক ও সিরিয়ার মার্কিন সামরিক ঘাঁটিতে গত অক্টোবরের মাঝামাঝি থেকে এ পর্যন্ত ৭০টি হামলা চালিয়েছে ইরাকি শিয়া মুসলিম সশস্ত্র গোষ্ঠীগুলো। তবে শুক্রবার মার্কিন দূতাবাসে হামলার জন্য কোনো গোষ্ঠী তাৎক্ষণিকভাবে দায় স্বীকার করেনি।

ইরাকের রাজধানী বাগদাদের সুরক্ষিত গ্রিন জোনে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের দূতাবাস অবস্থিত। এছাড়া গ্রিন জোনে রয়েছে ইরাকি পার্লামেন্ট ভবনসহ দেশটির গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা।

 

আজকের বাংলা তারিখ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১


Our Like Page