October 4, 2026, 10:32 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে ১,০১৩ বোতল মাদক ও ১১ কেজি গাঁজা উদ্ধার ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু মাগুরায় বড়শলই ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে সংস্কৃতি মন্ত্রী যশোরে বিশেষ অভিযানে গুলি টাকাসহ ৩ জন আটক যশোরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধের মরদেহ দাফন ঘিরে হট্টগোল যশোরে মহিলালীগ নেতৃসহ ৩ জন আটক যশোরে শার্শায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে পৈতৃক জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

বাগেরহাটের আলুর কোল্ড স্টোরেজে অভিযান ; ২৭ টাকায় বিক্রির নির্দেশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাগেরহাটের মুনিগঞ্জ হাড়িখালীএলাকায় একটি আলুর কোল্ড স্টোরেজে সোমবার দুপুরে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অভিযান পরিচালনাকালে মূল্য তালিকা না থাকা এবং সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে আলু বিক্রির অপরাধে এ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পাঁচ হাজার  টাকা জরিমানা করা হয়।  এ অভিযান চরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠান স্বেচ্ছায় পরিশোধ করে। এ সময় কোল্ড স্টোরেজ থেকে প্রতি কেজি ২৭ টাকা করে সরকার নির্ধারিত মূল্যে আলু বিক্রয়ের নির্দেশ দেওয়া হয়। এ ব্যাপারে নিয়মিত মনিটরিংয়ের ব্যবস্থা করা হয়। অভিযুক্ত প্রতিষ্ঠানটি পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করে।

এ সময় সদর উপজেলা সেনেটারী ইন্সেপেক্টর বিভাষ রায়-সহ জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।



Our Like Page