February 1, 2026, 3:01 pm
শিরোনামঃ
ফিটনেস সনদ ছাড়া যাওয়া যাবে না হজে ; স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ সুনামগঞ্জের গ্যাস ট্রাজেডি ; নাইকোর কাছ থেকে ৫১২ কোটি টাকা ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের সাথে চুক্তি করে বাংলাদেশের পোশাকের বাজার দখল করতে চায় ভারত চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে হস্তান্তর ইস্যুতে শ্রমিকদের কর্মবিরতির ঘোষণা নির্বাচনে সারা দেশে মোতায়েন থাকবে ৩৭ হাজার বিজিবি ; ব্যবহৃত হবে না কোনো মারণাস্ত্র বাংলাদেশে সোনার দাম ভরিতে কমলো ১৫ হাজার ৭৪৬ টাকা ভোলায় বিএনপি-জামায়াতের সংঘর্ষে ১৫ জন আহত নওগাঁয় ডাম্প ট্রাকের চাপায় ভ্যানের ৫ যাত্রী নিহত শেরপুরে জামায়াত নেতা নিহতের ঘটনায় মামলা, আসামি ৭৩৪ আগামী জুলাইয়ের মধ্যেই জাতিসংঘের তহবিল শূন্য হওয়ার আশঙ্কা
এইমাত্রপাওয়াঃ

বাগেরহাটে চেয়ারম্যানের মাছের ঘের থেকে দিনমজুরের মরদেহ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  বাগেরহাটের শরণখোলায় নিখোঁজের ১০ দিন পরে মো. সিদ্দিক হাওলাদার (৪৪) নামের এক দিনমজুরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৯ অক্টোবর) বেলা ১১টায় উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের পশ্চিম বানিয়াখালী এলাকায় স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন খান জাহাঙ্গীরের ঘের থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মো. সিদ্দিক হাওলাদার শরণখোলা উপজেলার পশ্চিম বানিয়াখালি গ্রামের মৃত নুরুল ইসলাম হাওলাদারের ছেলে। তার স্ত্রী ও চার মেয়ে রয়েছে।

গত ৩০ সেপ্টেম্বর থেকে সিদ্দিক নিখোঁজ ছিলেন। পরে ৫ অক্টোবর সিদ্দিকের ভাইয়ের ছেলে মহারাজ হাওলাদার শরণখোলা থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করেন।

শরণখোলা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আজিজ বলেন, অর্ধগলিত অবস্থায় ওই দিন মজুরের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কেউ হয়ত তাকে মেরে ঘেরে ফেলে রেখে গেছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ পাওয়া যাবে। এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page