September 7, 2026, 2:37 pm
শিরোনামঃ
সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয় দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

বাগেরহাটে সাবেক ইউপি সদস্যের বাড়িতে আগুন দিলো প্রতিপক্ষ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক বাগেরহাটের মোরেলগঞ্জে আগুনে সাবেক ইউপি সদস্য দেলোয়ার হোসেন খলিফার বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। শনিবার (৯ মার্চ) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার পঞ্চকরণ ইউনিয়নের সেলিমাবাদ বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এত ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ওই ইউপি সদস্য।

এ ছাড়া দেলোয়ার হোসেন খলিফার বাড়ির আগুন প্রতিবেশী জাকির খলিফার বাড়িতে ছড়িয়ে পড়ে। তবে তাদের বাড়ির তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

ক্ষতিগ্রস্ত সাবেক ইউপি সদস্য দেলোয়ার হোসেন খলিফা বলেন, সাবেক যুবলীগ নেতা গিয়াস হাওলাদার ও হানিফ শরীফের সঙ্গে দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিরোধের জেরে তারা আমার ছোট ভাই যুবলীগ নেতা আব্দুর রাজ্জাক খলিফার ওপর হামলা করে। এতে রাজ্জাক খলিফা, বাবুল খলিফা, বিপ্লব শেখ ও জাকারিয়া শেখ গুরুতর আহত হয়।

তিনি আরও বলেন, হামলাকারীদের তাণ্ডবের সময় আমি বাড়িতে ছিলাম না। এ সুযোগে শনিবার রাত সাড়ে ৩টার দিকে গিয়াস হাওলাদার ও হানিফ শরীফরা আমার বাড়িতে আগুন দেয়। এতে আমার বসতঘর, ঘরের সামনে থাকা একটি ওষুধের দোকান ও একটি ইলেক্ট্রনিক পণ্যের দোকান পুড়ে গেছে। এতে আমার ৩০ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।

পঞ্চকরণ ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক খলিফা বলেন, গিয়াস হাওলাদার ও হানিফ শরীফ ২৫ জানুয়ারি আমাদের ওপর হামলা করে। তারা প্রভাবশালী হওয়ায় থানা পুলিশ মামলা নেয়নি। পরবর্তীতে ১৩ দিন পরে আদালতের নির্দেশে ৭ ফেব্রুয়ারি গিয়াস হাওলাদারসহ ১০ জনকে আসামিকে করে মামলা দায়ের করি। এরপরেও পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি। পুলিশ আসামিদের গ্রেপ্তার করলে এত বড় ক্ষতি হত না।

মোরেলগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ সামছউদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছেন গিয়াস হাওলাদার ও হানিফ শরিফ।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page