August 5, 2026, 3:58 pm
শিরোনামঃ
জুলাই যোদ্ধাদের স্মরণে এই অনুষ্ঠানে যা দেখলাম তা দুঃখজনক : ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই স্মৃতি জাদুঘর সকল গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি : প্রধানমন্ত্রী শহীদের রক্তের বিনিময়ে আমরা ফ্যাসিবাদকে হটিয়েছি : তথ্যমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল : সংস্কৃতিমন্ত্রী কুমিল্লায় মেয়ের শ্বশুরবাড়ির দাওয়াতে যেতে না চাওয়ায় সংঘর্ষে বাবা নিহত বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষে ১০ জন আহত শরীয়তপুরে জুলাই যোদ্ধাদের মারধর করে অনুষ্ঠান থেকে বের করে দিলেন বিএনপি নেতা পুরো পশ্চিমবঙ্গকে কারাগারে পরিণত করেছে বিজেপি : মমতা বন্দ্যোপাধ্যায় জাপানকে কড়া হুঁশিয়ারি দিলো কিম জং উনের বোন নিজ ভিটেবাড়িতে ফিরছেন লেবাননের লাখ লাখ মানুষ : জাতিসংঘ
এইমাত্রপাওয়াঃ

বাগেরহাটে ২১ কেজি হরিণের মাংসসহ ১ জন আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাগেরহাটে আ. সাত্তার (৬১) নামে এক ব্যক্তিকে আটকের পর ২১ কেজি হরিণের মাংস জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৭ নভেম্বর) দুপুরে বাগেরহাট পৌরসভার খারদ্বার এলাকা থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বাগেরহাট জেলা পুলিশ পরির্দ্শক (মিডিয়া সেল) এস এম আশরাফুল আলম বলেন, সোমবার দুপুরে বাগেরহাট পৌরসভার খারদ্বার এলাকা থেকে আব্দুর ছাত্তার নামে একজনকে আটক করে ডিবি। এসময় তার কাছ থেকে একটি সাদা রঙের প্লাস্টিকের বস্তায় রাখা ২১ কেজি হরিণের মাংস জব্দ করা হয়।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ছাত্তার দীর্ঘদিন ধরে সুন্দরবন থেকে অবৈধভাবে হরিণ শিকার করে বিভিন্ন স্থানে মাংস বিক্রি করে আসছে। সে সুন্দরবনের বন্যপ্রাণী নিধন চক্রের সদস্য ও পেশাদার হরিণ শিকারি। তার বিরুদ্ধে এর আগেও বন্যপ্রাণী আইনে মামলা আছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page