April 4, 2026, 3:27 pm
শিরোনামঃ
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে স্পিকারের অভিনন্দন জুলাই সনদ নিজেই স্বতন্ত্র ও স্বকীয় এবং কার্যকরী : আইনমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করে দেশকে নতুনভাবে গড়ে তুলতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী হাম টিকাদান কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য সচিব খুলনায় চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত সুনামগঞ্জে ফেসবুকে কমেন্ট করার জেরে সংঘর্ষে ২০ জন আহত যুদ্ধবিমান ঠেকাতে নতুন অ্যাম্বুশ কৌশল ইরানের সৌদি মার্কিন দূতাবাসে হামলা চালিয়েছে ইসরায়েল : আইআরজিসি মধ্যপ্রাচ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন পুতিন ও এরদোয়ান ১৪ এপ্রিল টাঙ্গাইল থেকে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

বাগেরহাটে ২৮ কেজি ওজনের কৈয়া ভোল মাছ বিক্রি হলো সাড়ে ৮ লাখ টাকায় !

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাগেরহাট দুবলারচরের জেলেদের জালে ধরা পড়া ২৮ কেজি ওজনের কৈয়া ভোল মাছ সাড়ে ৮ লাখ টাকায় বিক্রি হয়েছে  বলে জানা গেছে। বৃহস্পতিবার (১০ নবেম্বর) বিকেলে খুলনার মৎস্য ব্যবসায়ী মো. মাসুম মাছটি কিনে নেন।

বঙ্গোপসাগরে বুধবার সন্ধ্যায় রামপালের জেলে সবুর সিকদারের জালে মাছটি ধরা পড়ে।

শুক্রবার সকালে দুবলার আলোরকোল থেকে রামপাল জেলে সমিতির সভাপতি মোতাসিম ফরাজি  জানান, প্রতিদিনের মত বুধবার সকালে সাগরে মাছ ধরতে যায় দুবলারচরের জেলেরা। ওই দিন সন্ধ্যায় জেলে সবুর সিকদারের জালে ভোল মাছটি ধরা পড়ে। পরে রাতে আলোরকোল চরের মাছের ডিপোতে ওজন করা হলে মাছটির ওজন ২৮ কেজি  উঠে। বৃহস্পতিবার বিকেলে খুলনার মৎস্য ব্যবসায়ী মো মাসুম  দর কষাকষি করে সাড়ে ৮ লাখ টাকায় মাছটি কিনে নেন।

নাম প্রকাশে অনিচ্ছুক  জেলেপল্লী দুবলা ফরেস্ট টহল ফাঁড়ির এক কর্মকর্তা জানান, পোঁয়া প্রজাতির ভোল মাছের ফুসফুসের বিদেশে প্রচুর চাহিদা রয়েছে। ভোল মাছের ফুসফুসের অনেক দাম এ মাছের ফুসফুস দিয়ে ক্যান্সারের ওষুধ তৈরি করা হয় বলে শুনেছেন তিনি।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page