November 3, 2026, 12:31 am
শিরোনামঃ
যশোরে পুলিশের বিশেষ অভিযানে ৪১ জন আটক যশোরের বেনাপোলে পুলিশের অভিযানে আওয়ামী লীগের ৪ কর্মী আটক যশোরে মিছিলে নেতৃত্বদানকারী চারজন আটক যশোরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গণসমাবেশ ও মানববন্ধন যশোরে যুবলীগ নেতা রহমত আটক ভূমিকম্প সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আন্দোলনের নামে যারা সহিংসতা করছে তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী শ্রমিক আন্দোলন ঘিরে একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তির ষড়যন্ত্র চলছে : রাশেদ খাঁন গাজীপুরে পুলিশের ৩ গাড়িতে আগুন ; সাংবাদিকসহ বিজিবি সদস্য আহত খুলনায় নদী থেকে দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

বাণিজ্য চুক্তি চূড়ান্ত করতে বিমসটেক সদস্যদের সহযোগিতা চাইল বাংলাদেশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :   বাণিজ্য বিষয়ক ছয়টি মূল চুক্তি সময়মত চূড়ান্ত করতে সহযোগিতা বাড়াতে বিমসটেক সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তির বরাতে বাসস জানিয়েছে, বঙ্গোপসাগরীয় অঞ্চলের সাত দেশের অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক জোট বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলন শুরুর দুই দিন আগে বুধবার ব্যাংককে ঊর্ধ্বতন কর্মকর্তা পর্যায়ের ২৫তম বৈঠকে তিনি এই আহ্বান জানান।

তিনি বলেন, আমাদের আঞ্চলিক সামষ্টিক অর্থনৈতিক অগ্রগতির জন্য মুক্ত বাণিজ্য চুক্তি বাস্তবায়ন খুবই গুরুত্বপূর্ণ।

ঊর্ধ্বতন কর্মকর্তাদের এই বৈঠকে বাংলাদেশের পাঁচ সদস্যের দলের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র সচিব।

ঝুলে থাকা ছয়টি চুক্তি হচ্ছে- বিমসটেক মুক্ত বাণিজ্য অঞ্চলের কাঠামো চুক্তি; উৎপত্তির নিয়ম;

শুল্ক বিষয়ে পারস্পরিক সহায়তা; বিরোধ নিষ্পত্তি পদ্ধতি এবং প্রক্রিয়া; বাণিজ্য সুবিধা এবং সেবা ও পরিষেবা খাতে বিনিয়োগ।

বৈঠকে বাংলাদেশের নেতৃত্বে ‘সমুদ্র অর্থনীতিসহ বাণিজ্য, বিনিয়োগ এবং উন্নয়ন’ বিষয়ে একটি বিবৃতি দেন পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন।

ঊর্ধ্বতন কর্মকর্তা পর্যায়ের এই বৈঠকের মধ্যে দিয়ে ষষ্ঠ বিমসটেক সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হলো।

৪ এপ্রিল ব্যাংককে হবে বিমসটেক সম্মেলনে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্ট মুহাম্মদ ইউনূসও এই সম্মেলনে যোগ দেবেন।

এর আগে বৃহস্পতিবার বিমসটেক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক হওয়ার কথা রয়েছে।

ঊর্ধ্বতন কর্মকর্তা পর্যায়ের বৈঠকে বিমসটেক সেন্টার ফর ওয়েদার অ্যান্ড ক্লাইমেট এবং বিমসটেক সেন্টার অফ এক্সিলেন্স অন ট্রপিক্যাল মেডিসিনসহ বিমসটেক কেন্দ্রগুলোর কর্মকাণ্ড পর্যালোচনা করা হয়।

কর্মকর্তারা বৃহস্পতিবার হতে যাওয়া বিংশতম বিমসটেক মন্ত্রী পর্যায়ের বৈঠকের জন্য খসড়া আলোচ্যসূচি চূড়ান্ত করেছেন।

এছাড়া বৈঠকে ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনের খসড়া ঘোষণাও চূড়ান্ত করা হয়েছে।

বিমসটেকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরবর্তী অর্থাৎ ২৬তম বৈঠকটি ঢাকায় অনুষ্ঠিত হবে বলে মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ৩রা নভেম্বর, ২০২৬
  • ১৯শে কার্তিক, ১৪৩৩
  • ২২শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page