March 31, 2026, 8:59 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে জ্বালানি পাম্পে নজরদারি বাড়াতে টাস্কফোর্স গঠন ৪র্থ শ্রেণি থেকে খেলাধুলা হবে বাধ্যতামূলক : প্রধানমন্ত্রী তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণ দেশের ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করার প্রকৃত পথ : স্থানীয় সরকার মন্ত্রী অবৈধ তেল মজুতের তথ্য দিলেই মিলবে ১ লাখ টাকা পুরস্কার ১০ এপ্রিলের মধ্যে এমপিরা বাসা বরাদ্দ পাচ্ছেন চুয়াডাঙ্গায় ৯ হাজার লিটার জ্বালানি তেলসহ ৪ জন আটক মাদারীপুরে বিয়ের অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে শতাধিক ককটেল বিস্ফোরণ ইসরায়েল আমাদের মেধাশূন্য করতে বিশ্ববিদ্যালয়ে হামলা করছে : ইরানের পররাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালি নিয়ে ইসলামাবাদে চার দেশের কূটনৈতিক তৎপরতা ৬ বছর বিরতির পর উত্তর কোরিয়ায় এয়ার চায়নার ফ্লাইট পুনরায় চালু
এইমাত্রপাওয়াঃ

বাধ্য হয়ে আল-আকসা মসজিদ প্রাঙ্গণে অমুসলিমদের প্রবেশ নিষিদ্ধ করলো ইসরায়েল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জেরুজালেমের আল-আকসা মসজিদে অমুসলিম ও পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করেছে ইসরায়েল। পবিত্র রমজান মাস শেষ না হওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে বলে জানানো হয়েছে। মঙ্গলবার (১১ এপ্রিল) নাবলুসে দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যার পর ইহুদিবাদী ইসরায়েল এমন সিদ্ধান্ত নিয়েছে। গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে ইসরায়েলি পুলিশ আল-আকসা মসজিদ ভাংচুর করে। ফলে উভয় পক্ষের মধ্যে নতুন করে সহিংসতা দেখা দেয়। গাজা, লেবানন ও সিরিয়া থেকে ইসরায়েলকে লক্ষ্য করে রকেট ছোড়া হয়। এছাড়া ফিলিস্তিনি সশস্ত্র যোদ্ধারা এই ঘটনার প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে।

এ কারণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আল-আকসায় অমুসলিমদের ভ্রমণ সাময়িকভাবে বন্ধ রাখতে বাধ্য হন। নেতানিয়াহু মঙ্গলবার নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এরপর তিনি জানান, রমজানের শেষ পর্যন্ত কোনো অমুসলিমকে আল-আকসা প্রাঙ্গণে প্রবেশ করতে দেয়া হবে না।

তবে, ফিলিস্তিন এখন পর্যন্ত এই নিষেধাজ্ঞায় সাড়া দেয়নি। নেতানিয়াহুর কট্টরপন্থী পুলিশ মন্ত্রী ইতামার বেন-গাভির অবশ্য এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছেন। এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘সন্ত্রাসীরা যখন আমাদের আঘাত করে, তখন আমাদের আরও শক্তি দিয়ে পাল্টা আক্রমণ করা উচিত, তাদের কাছে আত্মসমর্পণ করা উচিত নয়।’

গত এক বছরে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত আরও বেড়েছে। এবার রমজান মাস আসার পর উত্তেজনা আরও বেড়েছে। কারণ নিষেধাজ্ঞা সত্ত্বেও ইহুদিরা পবিত্র রমজান মাসে ফাসাহ উপলক্ষে আল-আকসায় প্রবেশের চেষ্টা করেছিল।

এদিকে নাবলুসে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তাদের লক্ষ্য করে হামলা চালাতে গিয়ে দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন। জবাবে ফিলিস্তিনিদের গুলি করে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পর দুই ফিলিস্তিনি নাগরিকের লাশ নিয়ে যায় ইসরায়েলি সেনারা। নিহতদের স্বজনদের শাস্তি দেওয়ার জন্য ইসরায়েল মৃতদেহ আটকে রাখার মতো ভয়ানক কাজ করে।

 

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page