October 17, 2026, 3:22 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

বান্দরবানের রুমা-থানচি উপজেলায় পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : প্রায় ১০ মাস বন্ধ থাকার পর বান্দরবানের রুমা ও থানচি উপজেলায় দেশি-বিদেশি পর্যটক ভ্রমণের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে স্থানীয় প্রশাসন। তবে জননিরাপত্তা এখনো ঝুঁকিতে থাকায় রোয়াংছড়ি উপজেলায় দেশি-বিদেশি পর্যটক ভ্রমণের ওপর জারি করা নিষেধাজ্ঞা বহাল থাকবে।

শুক্রবার (১৪ জুলাই) বান্দরবানের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইয়াছমিন পারভীন তিবরীজি স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোয়াংছড়ি উপজেলা ছাড়া জেলার অন্য ৬টি উপজেলায় পর্যটকদের জন্য উন্মুক্ত ঘোষণা করা হলো।

তবে রুমা ও থানচি উপজেলার দুর্গম অঞ্চলে ভ্রমণের ক্ষেত্রে স্থানীয় উপজেলা প্রশাসনের নির্দেশাবলী মেনে চলতে হবে।

গত বছরের সেপ্টেম্বর মাসে জঙ্গি নেটওয়ার্ক বিচ্ছিন্নকরণ এবং পাহাড়ে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সন্ত্রাস নির্মুলের লক্ষ্যে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বান্দরবানের রুমা, রোয়াংছড়ি, থানচি এবং রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার বিভিন্ন পাহাড়ে বিশেষ অভিযান শুরু করে। এ কারণে বাংলাদেশ সেনাবাহিনীর বান্দরবান রিজিয়ন কর্তৃপক্ষের অনুরোধের প্রেক্ষিতে রুমা, রোয়াংছড়ি, থানচি ও আলীকদম উপজেলায় দেশি-বিদেশি পর্যটক ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে স্থানীয় প্রশাসন। পরে আলীকদমের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলায় পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা বহাল থাকে।

এর ফলে এই অঞ্চলে বিকাশমান পর্যটন শিল্পে অচল অবস্থা দেখা দেয়।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page