September 20, 2026, 9:38 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সাপের ছোবলে কৃষকের মৃত্যু যশোরের কেশবপুর প্রেসক্লাব ‘মব’ সৃষ্টি করে দখল ও সাংবাদিকদের ওপর হামলা যশোরে ৯৯৭ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ি আটক প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের যাচ্ছেন ; ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেই শঙ্কিত নয় : স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র সচিব সিরাজগঞ্জে লং মার্চে যাওয়ার পথে জামায়াত নেতাকে কুপিয়ে জখম ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে কাঁটাতারের পাশে বাংলাদেশি কিশোরের লাশ উদ্ধার ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে : ইরানের স্পিকার ‘মক্কা চুক্তি’র আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের
এইমাত্রপাওয়াঃ

বান্দরবানে কমান্ডারসহ ৯ জঙ্গি গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বান্দরবান থেকে নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার প্রশিক্ষণ কমান্ডার দিদার হোসেনসহ ৯ জনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। এসময় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

বান্দরবানে সংবাদ সম্মেলনে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মইন এ তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলেন আল আমিন সর্দার, সাইনুন রায়হান তাহিয়াত চৌধুরী পাভেল, লোকমান মিয়া, ইমরান হোসেন, আমির হোসেন, আরিফুর রহমান ও শামিম মিয়া।

র‌্যাব জানায়, উগ্রবাদে উদ্বুদ্ধ হয়ে স্বেচ্ছায় হিজরতের নামে জঙ্গিবাদে জড়িয়ে পাহাড়ি এলাকার আস্তানায় আশ্রয় নেয় তারা। এসব আস্তানায় ভারি অস্ত্র চালানোর প্রশিক্ষণ দেয় পাহাড়ী সন্ত্রাসী দল।

বিভিন্ন সময় অভিযান চালিয়ে এ পর্যন্ত জঙ্গি সংগঠনের ৫৯ জনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানায় র‌্যাব।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page