October 5, 2026, 4:28 pm
শিরোনামঃ
আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা যাবো : রাষ্ট্রপতি প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার নির্মাতা : শিক্ষামন্ত্রী শিক্ষকদের পেশাগত উন্নয়নে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি চালুর উদ্যোগ সরকারের প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমান মারা গেছেন যশোরের বেনাপোলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৩ আওয়ামী লীগ নেতাসহ ৪ জন আটক যশোরের শার্শায় যুবলীগ নেতা খোকন আটক যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত কুষ্টিয়ায় ভারতে পাচারকালে ৯ হাজার কেজি সার জব্দ নাটোরে আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত ; মসজিদে মিললো রক্তাক্ত দেহ
এইমাত্রপাওয়াঃ

বান্দরবানে ঘরে ঢুকে নারীকে বিবস্ত্র করে নির্যাতন ; ৪ জন আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বান্দরবানে ঘরে ঢুকে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ ৪ জনকে আটক করেছে।

শুক্রবার (৩ নভেম্বর) বিকেলে বান্দরবান পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বনরুপাপাড়া ২ নম্বর গলি এলাকায় এ ঘটনা ঘটে।

আটকরা হলেন- বান্দরবান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বনরুপা এলাকার বাসিন্দা মৃত মোহন বাশি দাশের ছেলে অজিত দাশ (৫৫), লিটন দাশের স্ত্রী রিনা দাশ, অজিত দাশে ছেলে অভি দাশ।

স্থানীয়রা জানান, বিকেল সাড়ে ৩টার দিকে ওই নারী বসতঘরে গিয়ে অজিত দাশ, তার ছেলে অভি দাশ, রিনা দাশ, রিতা দাশসহ মুখোশ পরা ১০-১২ জন লোক ওই নারীকে নির্যাতন করেন। তারা ওই নারীর হাত বেঁধে বটি দিয়ে মাথার চুল কেটে দেন এরপর বিবস্ত্র করে মারধর করেন। মুখোশ পরা কয়েকজন বাসা থেকে ঘরের আসবাবপত্র ভাঙচুর করে ঘরের উঠানে ফেলেন। বিষয়টি স্থানীয়রা পুলিশকে জানালে চারজনকে আটক করে।

স্থানীয় বাসিন্দা মিলন পাল জানান, বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী অজিত দাশ তার পরিবারসহ চার-পাঁচ জন নারী এবং সাত-আটজন মুখোশ পরিহিত লোক নিয়ে ওই নারীকে বাড়ি থেকে উচ্ছেদের উদ্দেশ্যে হামলা করেন। এ সময় তারা নারীর হাত বেঁধে বিবস্ত্র করে মারধর করে বটি দিয়ে মাথার চুল কেটে দেন। এছাড়া ঘরের দরজা ভেঙে আসবাব পত্রসহ বিভিন্ন মালামাল ঘর থেকে বাইরে এনে ফেলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও অজিত দাশসহ চারজনকে আটক করা হয়।

বান্দরবান সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল বলেন, এ ঘটনায় আটক চারজনের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান।



Our Like Page