October 4, 2026, 9:44 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে ১,০১৩ বোতল মাদক ও ১১ কেজি গাঁজা উদ্ধার ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু মাগুরায় বড়শলই ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে সংস্কৃতি মন্ত্রী যশোরে বিশেষ অভিযানে গুলি টাকাসহ ৩ জন আটক যশোরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধের মরদেহ দাফন ঘিরে হট্টগোল যশোরে মহিলালীগ নেতৃসহ ৩ জন আটক যশোরে শার্শায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে পৈতৃক জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

বান্দরবানে পাহাড় থেকে ৩০০ ফুট নিচে পড়ে শ্রমিক নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বান্দরবানের আলীকদমে পাহাড়ে সড়কের কাজ করার সময় ৩০০ ফুট নিচে পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কুরুকপাতা ইউনিয়নের পোয়ামুহুরী ১৭ ইসিবি বর্ডার সড়কে এ ঘটনা ঘটে।

নিহত মো. পারভেজ মিয়া (৪৫) চট্টগ্রামের বাঁশখালী উপজেলার রেজাউল চৌধুরী বাড়ি এলাকার বাদশা মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, পোয়ামুহুরী ১৭ ইসিবি বর্ডার রোড এলাকায় সড়কের কাজ করছিলেন পারভেজ মিয়া। এক পর্যায়ে পা পিছলে পাহাড় থেকে ৩০০ ফুট নিচে পড়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার তবিদুর রহমান গণমাধ্যমকে বলেন, মরদেহ হাসপাতালে আছে। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

 



Our Like Page