September 22, 2026, 2:56 am
শিরোনামঃ
মাগুরার শতখালী দারুল উলুম দাখিল মাদরাসার সুপারের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ যশোরের অভয়নগরে বাহারুল হত্যা মামলায় আরও ১ জন অস্ত্র ও গুলিসহ আটক বাংলাদেশে তেলের দাম কম থাকায় পাচারের ঝুঁকি ঠেকাতে বেড়েছে দাম : জ্বালানি প্রতিমন্ত্রী গুয়াংজো-ফ্রাঙ্কফুর্ট- সাও পাওলোতে কনস্যুলেট খুলবে বাংলাদেশ গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ গাইবান্ধায় মাদকের অর্থ জোগাড় করতে ১১ মাসের মেয়েকে বিক্রি ; বাবাসহ ৪ জন আটক খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার যুদ্ধ বন্ধে ইরানের সামনে ৩টি পথ খোলা আছে : ট্রাম্প ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী যুদ্ধের ভূগোল’ বদলে দেওয়ার হুঁশিয়ারি দিলো ইরান
এইমাত্রপাওয়াঃ

বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশি বৃদ্ধা নারী আহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ‘বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদরের জামছড়ি সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে মাইন বিস্ফোরণের ঘটনায় সোনালী (৬৫) নামে এক বৃদ্ধা নারী আহত হয়েছেন।

সোমবার বিকেল ৩টার দিকে জামছড়ি সীমান্ত এলাকায় ৪৭ নম্বর পিলার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্ত পিলার ৪৬ ও ৪৭ এর মধ্যবর্তী এলাকা দিয়ে মিয়ানমারের অভ্যন্তর থেকে গরু আনার সময় মাইন বিস্ফোরণে তার পা ও শরীরে মারাত্মত জখম হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান।

নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল আবছার ইমন বলেন, বিকেল ৩টার দিকে জামছড়ি সীমান্ত এলাকায় মিয়ানমারের ভেতর মাইন বিস্ফোরণে একজন আহত হয়েছেন। বর্তমানে তিনি কক্সবাজার হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

তিনি বলেন, গত কয়েকমাস ধরে এ সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে চোরাই পথে গরু নিয়ে আসছে বেশ কিছু চক্র।

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page