March 11, 2026, 10:21 am
শিরোনামঃ
বৃহস্পতিবার বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদ অধিবেশন ঘিরে আশপাশে সভা-সমাবেশ ও অস্ত্র বহন নিষিদ্ধ ঢাকা-১৩ আসনের নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে মামুনুল হকের রিট ভোট কারচুপির অভিযোগে হাইকোর্টে মামলা করলেন ৫ আসনের প্রার্থী ময়মনসিংহে ধানক্ষেত থেকে নবজাতক কন্যা উদ্ধার মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র ৪০ বসতঘরে আগুন ও লুটপাট করে চাঁপাইনবাবগঞ্জে টয়লেটের সেপটিক ট্যাংক থেকে গৃহবধূর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি করেছে সৌদি আরব ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে সমর্থন জানিয়েছে উত্তর কোরিয়া ইরানের মাইন স্থাপনকারী নৌযান ধ্বংস করছে যুক্তরাষ্ট্র : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

বার্ড ফ্লু আক্রান্তের সংখ্যা ব্যাপকহারে বৃদ্ধি পাওয়ায় ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বার্ড ফ্লু ভাইরাসে আক্রান্তের সংখ্যা ব্যাপকহারে বৃদ্ধি পাওয়ায় কর্তৃপক্ষ জরুরি অবস্থা জারি করেছে। গতকাল ১৮ ডিসেম্বর বুধবার রাজ্যের গভর্নর গ্যাভিন নিউজম এক বিবৃতিতে জরুরি অবস্থা ঘোষণা করেন।

মার্কিন সংবাদমাধ্যম ‘এনবিসি’ নিউজের এক প্রতিবেদনে একথা বলা হয়েছে।

ক্যালিফোর্নিয়ার গভর্নরের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আরো কিছু গরুর দুধে বার্ড ফ্লু ভাইরাসের উপস্থিতি শনাক্ত হওয়ার পর জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

এনবিসি নিউজ জানিয়েছে, বুধবার ‘সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন’ লুইসিয়ানায় প্রথম একজন গুরুতর বার্ড ফ্লু আক্রান্ত ব্যক্তির খবর পাওয়া গেছে।

বিবৃতিতে গভর্নর নিউজম বলেছেন,সরকারি সংস্থাগুলো যাতে এই প্রাদুর্ভাব কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিশ্চিত করতে পারে সেই জন্য রাজ্যজুডে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

ক্যালিফোর্নিয়ার স্বাস্থ্য কর্মকর্তারা এখনো পর্যন্ত অঙ্গরাজ্যটিতে ব্যক্তি থেকে ব্যক্তিতে বার্ড ফ্লু ছড়িয়ে পড়ার কোনো খবর পায়নি বলে জানিয়েছে।

নিউজম বলেছেন, জনগণের মধ্যে ঝুঁকি কম থাকলেও আমরা এই ভাইরাসের বিস্তার রোধে প্রয়োজনীয় সকল পদক্ষেপ অব্যাহত রাখবো।

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page