April 13, 2026, 8:04 am
শিরোনামঃ
সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয় : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী কৃষক কার্ডে যুক্ত হবে সময়োপযোগী নতুন নতুন সেবা : কৃষিমন্ত্রী ১৪ মে প্রকাশ হবে চুড়ান্ত ভোটার তালিকা খুলনায় ছুরিকাঘাতে তাঁতী দল নেতা নিহত কুষ্টিয়ায় পীরকে পিটিয়ে হত্যা  গাজীপুরে স্ত্রীকে হত্যার করে পালানোর পর প্রতিবেশীকে ফোন করে লাশ উদ্ধারের অনুরোধ অনুপ্রবেশকারীদের উদ্দেশে হুঁশিয়ারি দিলেন মোদি যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবিতে ভেস্তে গেল শান্তি আলোচনা
এইমাত্রপাওয়াঃ

বাশার আল-আসাদের উৎখাতের পর সিরিয়ায় ফিরেছে ৩ লাখের বেশি শরণার্থী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে উৎখাত করার পর থেকে ৩ লাখেরও বেশি শরণার্থী সিরিয়ায় ফিরে এসেছে। শুক্রবার (৭ মার্চ) জাতিসংঘ এ তথ্য জানিয়েছে।

দামেস্ক থেকে এক ভিডিও লিঙ্কের মাধ্যমে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের সেলিন স্মিট জেনেভায় সাংবাদিকদের বলেন, গত ৮ ডিসেম্বরের পর এখন পর্যন্ত তিন লাখের বেশি মানুষ ফিরে এসেছে।

বৃহস্পতিবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেছেন, আসাদকে উৎখাত করার পর তুরস্ক থেকে এক লাখ ৩৩ হাজারেরও বেশি সিরীয় নিজ দেশে ফিরেছেন।

২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর তুরস্কে প্রায় ত্রিশ লাখ শরণার্থী আশ্রয় নেয়। তারা এখন দেশে ফিরে যেতে আগ্রহী।

ডিসেম্বরের শুরুতে বিদ্রোহীদের আক্রমণে বাশার আল-আসাদ ক্ষমতা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন। অবসান ঘটে কয়েক দশকের স্বৈরতান্ত্রিক শাসনের।

সিরিয়ার যুদ্ধে পাঁচ লাখেরও বেশি মানুষ নিহত এবং লাখ লাখ মানুষ তাদের ঘরবাড়ি থেকে বাস্তুচ্যুত হয়েছেন।

স্মিট বলেন, এটি বিশ্বের বৃহত্তম বাস্তুচ্যুতি সংকট হিসেবে রয়ে গেছে। যুদ্ধ থেকে পালিয়ে আসা বেশিরভাগ মানুষ তাদের বাড়িতে ফিরে যেতে আগ্রহী।

তিনি বলেন, ফিরে আসা শরণার্থীদের পাশাপাশি অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত আরও নয় লাখ তাদের নিজ এলাকায় ফিরে গেছেন।

তিনি আরও বলেন, উত্তর-পশ্চিম সিরিয়ার শিবির ও স্থানগুলোতে বসবাসকারী প্রায় দশ লাখ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষ আগামী বছরের মধ্যে নিজ বাড়িতে ফিরে যেতে চান।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page