August 18, 2026, 10:27 am
শিরোনামঃ
যশোরের রাজারহাটে ছাদ থেকে পড়ে গৃহকর্তা নিহত যশোরের বেনাপোল সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযানে মাদকসহ আটক ২ যশোরের ধর্ষণ মামলার আসামী সাতক্ষীরা থেকে আটক মাগুরার শত্রুজিৎপুরে চিকিৎসার নামে প্রতারণার অভিযোগ ; ফেল করা রেজিস্ট্রেশন নম্বর ব্যবহারের দাবি আল-কায়েদা নিয়ে জাতিসংঘের সতর্কতা অনুমাননির্ভর : স্বরাষ্ট্রমন্ত্রী বিগত সরকার তিস্তা নিয়ে কোনো উদ্যোগ নেয়নি : পানিসম্পদ মন্ত্রী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি : শিক্ষামন্ত্রী সৌরবিদ্যুতে ব্যাটারি চার্জ হলে রেজিস্ট্রেশন পাবে রিকশা : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ব্যাংকগুলোর মোট ঋণের ৪ শতাংশ কৃষি খাতে বাধ্যতামূলক করল কেন্দ্রীয় ব্যাংক ঝিনাইদহের মহেশপুরে বুকসমান কাদায় তিন মাস বন্দী ৪ মহিষ ; ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

বিএনপির অস্তিত্ব থাকবে বলে মনে হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপির নেতা ইংল্যান্ড থেকে দিক নির্দেশনা দেয়, কিন্তু তাদের নেতাকর্মীদের কি হবে সেটা চিন্তা করে না। তাদের ভুল যদি উপলব্ধিতে না আসে তাহলে তাদের অস্তিত্ব থাকবে বলে মনে হয় না।
বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুরে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে কমিউনিটি পুলিশিং ও মাদক বিরোধী সমাবেশে সাংবাদিকের প্রশ্নে জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, বিএনপি একটা জনবিচ্ছিন্ন দল হয়ে গেছে। তাদের ধ্বংসলীলা দেখেছেন। শুরু থেকেই ষড়যন্ত্রের মাধ্যমে তারা এদেশে এসেছিল। রক্তের গঙ্গা বইয়ে তাদের দলের উৎপত্তি। তারা জনগণের কথা চিন্তা করে না, তারা দেশের ক্ষমতায় বসতে চায়।

তিনি বলেন, ২০০৮ এর নির্বাচনে তারা মাত্র ৩০টি সিট পেয়েছিল। ২০১৪-তে তারা নির্বাচন না করে ধ্বংসলীলা শুরু করলো, মানুষ পুড়িয়ে মারা শুরু করলো। এবার আমরা দেখলাম সেই একই কায়দায় তারা রক্তের হোলিখেলা শুরু করলো। ২৮ আগস্ট তারা ধ্বংসলীলা চালিয়েছিল।

গত নির্বাচন নিয়ে বিদেশিদের ভূমিকার বিষয়ে মন্ত্রী বলেন, অনেক দেশই তো অনেক কথা বলে। অনেক দেশে, গণতন্ত্রের চর্চা কীভাবে হয় তা সবার জানা। কোনো কোনো উন্নত দেশে ২০ থেকে ২৫ পার্সেন্ট ভোট কাস্ট হয়। আমাদের এখানে ৪২ পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে। এরপরও যদি কেউ বলেন নির্বাচন সুষ্ঠু হয়নি তাহলে তো আমাদের কিছু বলার থাকে না।

তিনি বলেন, উপজেলা নির্বাচনে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন- নৌকা প্রতীক থাকবে না। যে পারে সে নির্বাচন করবে। তাই আমি মনে করি- যারা বলেন বাংলাদেশে গণতন্ত্রের চর্চা নাই তাদের দেশে কতখানি আছে তা নিয়ে আমার প্রশ্ন আছে।

আসাদুজ্জামান খান কামাল বলেন, সুষ্ঠু গণতান্ত্রিক ধারা বজায় রাখার জন্য আমাদের একটা গঠনতন্ত্র রয়েছে এই ধারাকে অক্ষুণ্ণ রাখার জন্য প্রধানমন্ত্রী সবসময় জনগণের চিন্তা করছেন। জনগণকে কীভাবে আরও সম্পৃক্ত করবেন, দেশকে কীভাবে এগিয়ে নিয়ে যাবেন তা চিন্তা করছেন। কাজেই কোন দেশ কি বললো আমাদের মুখ্য বিষয় না।

আমাদের মুখ্য বিষয় হলো জনগণকে কীভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো, গণতন্ত্রের চর্চা কীভাবে আরও সুন্দর করবো এগুলো বলে জানান তিনি।

মাদক বিরোধী সমাবেশে কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ডা. হামিদুল হক খন্দকার, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য সৌমন্দ্রে প্রসাদ পান্ডে, কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য বিপ্লব হাসান পলাশসহ আরও অনেকে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page