October 9, 2026, 12:19 pm
শিরোনামঃ
মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলনকে আদালতে হাজির করার পর হঠাৎ অসুস্থ
এইমাত্রপাওয়াঃ

বিএনপি ক্ষমতায় গেলে দেশকে গিলে খাবে : ওবায়দুল কাদের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিএনপি ক্ষমতায় গেলে দেশকে গিলে খাবে বলে মন্তব্য করেছেন সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেন, ‘বিএনপি এদেশের অর্থনীতি গিলে খেয়েছে। মূল্যবোধ, মুক্তিযুদ্ধের চেতনা, মানুষের স্বাধীনতা গিলে খেয়েছে। তাদের হাতে ক্ষমতা গেলে দেশকে গিলে খাবে। তাদের হাতে এদেশ নিরাপদ নয়।’

শনিবার ঢাকা জেলা আওয়ামী লীগের সন্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজধানীর আগারগাঁও শেরে বাংলা নগর পুরাতন বাণিজ্য মেলার মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ওবায়দুল কাদের বলেন, ‘রংপুর বিএনপির জনসভাস্থলে নেতাকর্মীরা রাত থেকেই সেখানে শুয়ে আছে। আর টাকার বস্তার ওপরে শান্তিতে শুয়ে থাকেন মির্জা ফখরুল ইসলাম। টাকা পেলেই বিএনপি খুশি। তাদের শুধু দরকার টাকা আর টাকা।’

‘বিএনপি হলো সাম্প্রদায়িক অপশক্তি। জঙ্গিবাদ, সন্ত্রাসী, রাজাকারের পৃষ্ঠপোষক। তাদের বিরুদ্ধে আমাদের সর্তক থাকতে হবে। এ সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’

বিএনপি আমলে মাত্র ৪ বিলিয়ন ডলার রিজার্ভ ছিল জানিয়ে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক বলেন, ‘শেখ হাসিনা দেশ পরিচালনার দায়িত্ব নেয়ার পরে ৪৮ বিলিয়ন ডলার রিজার্ভ হয়েছে। এখনো ৩৬ বিলিয়ন ডলার রিজার্ভ আছে। তারপরও বিএনপি রিজার্ভ নিয়ে মিথ্যা কথা বলে।’

বিএনপির বিরুদ্ধে ‘খেলা হবে’ মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘খেলা হবে, খেলা হবে। ভোট জালিয়াতির বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, হাওয়া ভবনরে বিরুদ্ধে খেলা হবে। ভোট জালিয়াতির বিরুদ্ধে খেলা হবে। যারা ১ কোটি ভূয়া ভোটার তালিকা করেছিল তাদের বিরুদ্ধে খেলা হবে।’

তত্বাবধানয়ক সরকার উচ্চ আদালত জাদুঘরে পাঠিয়েছে মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘যতই তত্বাবধায়ক সরকারের কথা বলেন লাভ হবে না। তত্বাবধায়ক সরকারের ভূত মাথা থেকে নামিয়ে ফেলুন। নির্বাচনে আসবেন না? আসবেন। গাধা পানি ঘোলা করে খায়।’

শেখ হাসিনাকে গত ৪৭ বছরে সবচেয়ে সাহসী ও জনপ্রিয় নেত্রী অভিহিত করে ওবায়দুল কাদের বলেন, ‘বাংলাদেশের সবচেয়ে সাহসী নেত্রী শেখ হাসিনা। তিনি ধ্বংসস্তুপের ওপর দাঁড়িয়ে সৃষ্টির জায়গান গান। বাংলাদেশে একমাত্র তাকেই দরকার।’

সম্মেলনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ এবং সাধারণ সম্পাদক হিসেবে পনিরুজ্জামান তরুণের নাম ঘোষণা করেন।

ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদের সভাপতিত্বে ঢাকা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম সন্মেলন উদ্ধোধন করেন। সম্মেলনের বিশেষ বক্তা ছিলেন ঢাকা-১ আসনে সংসদ সদস্য সালমান ফজলুর রহমান।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, বন পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, আইন বিষয়ক সম্পাদক নাজিবুল্লাহর হিরু, কেন্দ্রীয় কমিটির সদস্য রিয়াজুল কবিরসহ প্রমুখ।

আজকের বাংলা তারিখ

  • ৯ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৭শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page