September 30, 2026, 12:50 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

বিএনপি-জামাত বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় : নাছিম

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা ৮ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বিএনপি-জামাত কালো পতাকার নামে মিছিল করে বিশৃঙ্খলা সৃষ্টি এবং আইনের শাসনকে বাধাগ্রস্ত করতে চায়। দেশের অর্থনীতির সমৃদ্ধির পথকে বাধাগ্রস্ত করে মানুষের দুঃখ বাড়াতে চায় ।

আজ শনিবার মতিঝিল আইডিয়াল স্কুল সংলগ্ন প্রাঙ্গণে ঢাকা ৮ নির্বাচনী এলাকার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন,বিএনপি দেশের মানুষের কষ্টকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা লুটতে চায়। এরা সাম্প্রদায়িক অশুভ শক্তি।এরা দেশের মানুষকে বিপথগামী ও বিপদে ফেলে সন্ত্রাস ছড়িয়ে দিয়ে অগণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে শাসন কায়েম করতে চায়।
তিনি বলেন, দেশের মানুষের হৃদয় থেকে এদের চিরতরে মুছে ফেলতে হবে। এরা গণতান্ত্রিক ও মুক্তিযুদ্ধের চেতনা এবং মূল্যবোধকে ধ্বংস করতে চায়। এরা দেশের ১৬ কোটি মানুষের শত্রু।
তিনি বলেন, বিএনপি জামাতকে আমাদের প্রতিরোধ করতে হবে। এদেরকে প্রতিরোধের মাধ্যমে দেশকে শেখ হাসিনার নেতৃত্ব আরো এগিয়ে নিয়ে যেতে হবে। যারাই সন্ত্রাস করবে, বিশৃঙ্খলা চালাবে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনগণকে সাথে নিয়ে আমাদের তাদের মোকাবেলা করতে হবে।
১০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ নওশের আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, দলের ঢাকা মহানগর সহ-সভাপতি ডা.দিলিপ রায় ও কামাল চৌধুরী, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তারিক সাঈদ।

আজকের বাংলা তারিখ



Our Like Page