September 30, 2026, 6:32 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

বিএনপি নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে : ওবায়দুল কাদের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন বর্জনকারীরা এখনো পিছু হটেনি। এখন তারা (বিএনপি) নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে।

আজ শনিবার দুপুরে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে নতুন মন্ত্রিসভার শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন ।
ওবায়দুল কাদের বলেন, এ সরকার যেন থাকতে না পারে সেজন্য বিএনপি ষড়যন্ত্র শুরু করেছে। তারা তাদের বিদেশি বন্ধুদের দিকে তাকিয়ে আছে। কবে কম্বোডিয়ার মতো নিষেধাজ্ঞা দেশে আসবে।
সেতুমন্ত্রী বলেন, শেখ হাসিনা নিষেধাজ্ঞা, ভিসা বিধি-নিষেধের কোনো পরোয়া করেন না। সবার সাথে বন্ধুত্ব,কারো সাথে শত্রুতা নয়, এই নীতিতে শেখ হাসিনা সরকারের কার্যাবলী পরিচালিত হচ্ছে।
রাজনৈতিক প্রতিপক্ষকে রাজনৈতিকভাবেই মোকাবেলা করা হবে জানিয়ে তিনি বলেন, বৈশ্বিক সংকটেও আওয়ামী লীগ সরকারের মূল লক্ষ্য হবে ঘোষিত ইশতেহার বাস্তবায়ন করা। অনেক বাধাবিঘ্ন আসতে পারে। রাজনীতিতে কেউ যদি সন্ত্রাস, অস্থিরতা, সহিংসতা করে, তবে তা মোকাবেলা করতে হবে। বিরোধী দলকে সুষ্ঠু রাজনীতি দিয়ে মোকাবেলা করা হবে।
তিনি আরও বলেন, আমাদের রাজনৈতিক কর্মসূচি চলবে। তবে সহিংসতার উপাদান যুক্ত করলে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় সব কিছুই করতে হবে। কেউ সহিংস হয়ে আমাদের ওপর আক্রমন করলে আমরা বসে থাকব না। সে ক্ষেত্রে কিছু প্রশাসনিকভাবে, কিছু রাজনৈতিক কর্মসূচি দিয়ে মোকাবেলা করতে হবে।

আজকের বাংলা তারিখ



Our Like Page