September 30, 2026, 12:51 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

বিএনপি নিজেদের এজেন্ডা বাস্তবায়নে সরকারের বিরোধীতা করছে : পাট মন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  বিএনপিসহ কিছু রাজনৈতিক দল তাদের সুনির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়নের জন্য সরকারের বিরোধিতা করছে বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।

মন্ত্রী আজ রাজধানীর মোহম্মদপুরের আজিজ মহল্লায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক ধৈর্য্য ও বিচক্ষণতার সাথে মিয়ানমার সংকট ও রোহিঙ্গা ইস্যু মোকাবিলা করছেন উল্লেখ করে জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘বর্তমানে মিয়ানমারে যে পরিস্থিতি চলছে তা তাদের অভ্যন্তরীণ বিষয়। আমাদের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্ক এবং তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করছে।’
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ



Our Like Page