November 9, 2026, 1:19 pm
শিরোনামঃ
৩১তম জলবায়ু সম্মেলনে অংশ নিতে মঙ্গলবার তুরস্ক যাবেন প্রধানমন্ত্রী প্রত্যর্পণ আইনে শেখ হাসিনাকে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বন্দী বিনিময় চুক্তির আওতায় হাসিনাকে ফিরিয়ে আনা হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী শেখ হাসিনার জন্য নতুন পাসপোর্ট ও এনআইডি চেয়ে দিল্লি হাইকমিশনে আইনজীবীদের ই-মেইল কুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৮১ নেতাকর্মী আটক মাদারগঞ্জে চাঁদা না পেয়ে প্যানেল চেয়ারম্যানকে মারধরের অভিযোগ মানিকগঞ্জে জমির বিরোধে নারীকে পিটিয়ে হত্যার অভিযোগে ৩ জন আটক সীমান্ত পার হওয়ার সুযোগের অপেক্ষায় বাংলাদেশিরা ওৎ পেতে বসে আছে : শুভেন্দু অধিকারী ট্রাম্পের পোস্টে মোদির নাম রাখতে মাসে ৭৫ হাজার ডলার দিত ভারত ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

বিগত ২০২৫ সালে যুক্তরাজ্যগামী ৬ হাজারের বেশি অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে ফ্রান্স কর্তৃপক্ষ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  গত বছর ছোট নৌকায় করে যুক্তরাজ্যে পৌঁছানোর চেষ্টাকালে ৬ হাজারের বেশি অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে ফরাসি কর্তৃপক্ষ।

এ সময় অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে এবং দু’জন এখনও নিখোঁজ রয়েছে বলে শুক্রবার বার্ষিক প্রতিবেদনে জানিয়েছে দেশটির সামুদ্রিক প্রিফেকচার।

ফ্রান্স দীর্ঘদিন ধরেই যুক্তরাজ্যে উন্নত জীবনের আশায় ইংলিশ চ্যানেল পাড়ি দিতে আগ্রহী অভিবাসন প্রত্যাশীদের প্রধান যাত্রাবিন্দু হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

যুক্তরাজ্যে বর্তমানে মধ্য-বামপন্থী লেবার সরকার ক্ষমতায় থাকলেও, অভিবাসন নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে কট্টর ডানপন্থী অভিবাসন বিরোধী গোষ্ঠীর চাপের মুখে রয়েছে তারা।

ঝুঁকি সত্ত্বেও নড়বড়ে নৌযানে এই বিপজ্জনক যাত্রার চেষ্টাতো ‘কমেইনি’ বরং বেড়েছে বলে জানিয়েছে ইংলিশ চ্যানেল ও উত্তর সাগরের জন্য দায়িত্বপ্রাপ্ত ফ্রান্সের সামুদ্রিক প্রিফেকচার (প্রেমার)।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে ফ্রান্স থেকে যুক্তরাজ্যে যাওয়ার উদ্দেশ্যে ৭৯৫টি নৌকায় প্রায় ৫০ হাজার মানুষ ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার চেষ্টা করেন।

ফরাসি কর্তৃপক্ষ ৬ হাজার ১৭৭ জনকে উদ্ধার করলেও ২৫ জনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়।

তবে ফরাসি ও ব্রিটিশ সরকারি সূত্রের ভিত্তিতে এএফপি’র হিসাব অনুযায়ী, মৃতের সংখ্যা অন্তত ২৯ জন।

ফ্রান্সের লিল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে প্রেমার সতর্ক করে বলেছে, মানব পাচারকারীরা অভিবাসন প্রত্যাশীদেরকে ক্রমেই আরও বড় ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে।

এছাড়া, প্রতি নৌকায় যাত্রীর সংখ্যা ধারাবাহিকভাবে বেড়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

২০২১ সালে যেখানে গড়ে প্রতি নৌকায় ২৬ জন ছিল, ২০২৫ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৬৩ জনে।

ওই বছর অন্তত ১০টি নৌকায় ১০০ জনেরও বেশি মানুষ বহন করা হয়েছিল।

কর্তৃপক্ষ আরও জানায়, তথাকথিত ‘ট্যাক্সি বোট’-এর ব্যবহার অব্যাহত রয়েছে। এ সব নৌকা প্রায় খালি অবস্থায় গোপনে তীর ছেড়ে যায় এবং পরে অগভীর পানিতে হেঁটে আসা কয়েক ডজন অভিবাসীকে তুলে নেয়।

ব্রিটিশ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ছোট নৌকায় করে ৪১ হাজার ৪৭২ জন অভিবাসী যুক্তরাজ্যে পৌঁছেছেন, যা ২০২২ সালের রেকর্ড ৪৫ হাজার ৭৭৪ জনের পর দ্বিতীয় সর্বোচ্চ।

 

আজকের বাংলা তারিখ

  • ৯ই নভেম্বর, ২০২৬
  • ২৫শে কার্তিক, ১৪৩৩
  • ২৮শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page