October 1, 2026, 10:54 am
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

বিচারককে উদ্দেশ্য করে বিরূপ মন্তব্য করায় ট্রাম্পকে ১০ হাজার ডলার জরিমানা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ১০ হাজার মার্কিন ডলার জরিমানা করা হয়েছে। স্থানীয় সময় বুধবার (২৫ অক্টোবর) নিউইয়র্কের আদালতে শুনানি ছিল ট্রাম্পের। বিচার প্রক্রিয়ার মধ্যবর্তী সময়ে এক বিচারককে উদ্দেশ্য করে বিরূপ মন্তব্য করেন তিনি। এর জেরে আদালত তাকে এই জরিমানা করেন। খবর রয়টার্স ও এপি’র।

বিচার চলার সময়ে ট্রাম্প বলেছেন, এই বিচারক অত্যন্ত পক্ষপাতদুষ্ট। তার পাশে যে ক্লার্ক বসে আছে, সে আরো বেশি পক্ষপাতদুষ্ট। বিচারকের চেয়েও বেশি।

বিচারককে ট্রাম্পের এমন প্রকাশ্য মন্তব্যকে বিচারবিভাগের অবমাননা হিসেব মনে করা হচ্ছে। এজন্যই তাকে ১০ হাজার ডলার জরিমানা দিতে বলা হয়েছে।

এ দিন শুনানির পরে ট্রাম্প তার সাবেক আইনজীবী মিশেল কোহেনকে মিথ্যাবাদী বলে দাবি করেছেন সাংবাদিকদের সামনে। কোহেন আদালতের কাছে সাক্ষ্য দিয়েছিলেন। তিনি বলেছেন, তার সাবেক বস ট্রাম্প যেভাবে তার সম্পত্তির মূল্য তাদের বলতে বলেছিলেন এবং খাতায় কলমে লিখতে বলেছিলেন, তারা তাই করেছিলেন। কোহেনের এই স্বীকারোক্তি ট্রাম্পের পছন্দ হয়নি। সে কারণেই প্রকাশ্যে কোহেনের সমালোচনা করেছেন তিনি। তাকে মিথ্যেবাদী বলেছেন।

এই কোহেনের মাধ্যমেই ট্রাম্প পর্নস্টারকে অর্থ পাঠিয়েছিলেন বলে অভিযোগ। ট্রাম্প যা অস্বীকার করেছেন। কিন্তু কোহেন তার ভাষ্যে কার্যত সে কথা স্বীকার করে নিয়েছেন।

মামলায় এর আগেই বিচারক জানিয়েছেন, ট্রাম্পের সম্পত্তি আসল মূল্যের চেয়ে অনেক বড় করে দেখানো। মূলত, বীমায় ছাড় পাওয়ার জন্যই এ কাজ করেছিলেন ট্রাম্প।

এবার নিউ ইয়র্কের আদালতের এবিষয়ে রায় দেওয়ার কথা। তার আগেই ১০ হাজার ডলার জরিমানা করা হলো ট্রাম্পকে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page