September 28, 2026, 11:48 pm
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

বিচারপতি ইনায়েতুর রহিমের বাবা-মায়ের কবরে বিচারপতিদের শ্রদ্ধা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  সুপ্রিমকোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এম ইনায়েতুর রহিমের বাবা মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সংবিধানের অন্যতম প্রণেতা, স্বাধীনতা পদক প্রাপ্ত মরহুম এম আব্দুর রহিম এবং তার মা সদ্য প্রয়াত নাজমা রহিমের কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন সুপ্রিমকোর্টের বিচারপতিরা।
সুপ্রিমকোর্টের বিচারপতিদের পক্ষ হতে পুষ্প স্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বিচারপতি জে.বি.এম. হাসান, বিচারপতি রুহুল কুদ্দুস, বিচারপতি মো. ইকবাল কবির, বিচারপতি মো. খায়রুল আলম, বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীর, বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান, বিচারপতি কে এম জাহিদ সারোয়ার কাজল ও বিচারপতি বিশ্বজিত দেবনাথ।
আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান এ তথ্য জানিয়েছেন।
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য মরহুম এম আব্দুর রহিমের সহধর্মিণী নাজমা রহিম (৮৪) গত ২৭ মার্চ মারা যান। তিনি সুপ্রিমকোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিমের মা।

আজকের বাংলা তারিখ



Our Like Page