October 13, 2026, 4:25 am
শিরোনামঃ
নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে : প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নকে কেবল একটি সাধারণ ধারণা হিসেবে দেখলে হবে না : গণশিক্ষা প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সৌদিতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান রংপুরে কাঁঠাল গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে : রাহুল গান্ধী  এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি দিলো ইয়েমেন বিদ্রোহী গোষ্ঠী  ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের মাসিক সভা অনুষ্ঠিত ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন আটক
এইমাত্রপাওয়াঃ

বিটিআরসি কর্মকর্তাদের সঙ্গে জাইকা প্রতিনিধি দলের বৈঠক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এর ছয় সদস্যের প্রতিনিধি দল।

সোমবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের বিটিআরসি ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বিটিআরসির পক্ষ থেকে জানানো হয়, বৈঠকে জাপান সরকারের উন্নয়ন সংস্থা জাইকার ‘প্রজেক্ট ফর আইসিটি ইঞ্জিনিয়ারস ডেভেলপমেন্ট ফর দ্যা প্রোমোশন অব দি আইসিটি ইন্ড্রাস্ট্রি এন্ড নিউ ইনোভেশন’ শীর্ষক প্রকল্পে বিটিআরসি এবং টেলিযোগাযোগ শিল্প কিভাবে সম্পৃক্ত হতে পারে সে বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। এরপর প্রতিনিধিদল বিটিআরসির চেয়ারম্যান প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদের সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় ভবিষ্যতেও এই প্রজেক্টের আওতায় কিভাবে কাজ করা যায় সে বিষয়ে আলোচনা করা হয়েছে।

বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনের স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ মনিরুজ্জামান জুয়েল, সিস্টেমস্ এন্ড সার্ভিসেস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খলিল-উর-রহমান, ইঞ্জিনিয়ারিং এন্ড অপারেশন্স বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী মুস্তাফিজুর রহমান, সিস্টেমস এন্ড সার্ভিসেস বিভাগের পরিচালক এম এ তালেব হোসেন এবং লে. কর্নেল এস এম রেজাউর রহমান, ইঞ্জিনিয়ারিং এন্ড অপারেশন্স বিভাগের পরিচালক মোঃ গোলাম রাজ্জাক, স্পেকট্রাম বিভাগের পরিচালক লে. কর্নেল আউয়াল উদ্দিন আহমেদ এবং ড. মো. সোহেল রানা।

জাইকা প্রতিনিধি দলের সদস্যরা হলেন- মি. ইয়োশিদা তাসুকু, মি. শোজি আকিহিরো, মিসেস কাটসুকি নাহো, মি. তাকেউচি তোমোনারি, মি. নাকানে নোজোমু এবং ফারজানা শারলিন।

আজকের বাংলা তারিখ

  • ১৩ই অক্টোবর, ২০২৬
  • ২৮শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page