September 21, 2026, 11:50 pm
শিরোনামঃ
মাগুরার শতখালী দারুল উলুম দাখিল মাদরাসার সুপারের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ যশোরের অভয়নগরে বাহারুল হত্যা মামলায় আরও ১ জন অস্ত্র ও গুলিসহ আটক বাংলাদেশে তেলের দাম কম থাকায় পাচারের ঝুঁকি ঠেকাতে বেড়েছে দাম : জ্বালানি প্রতিমন্ত্রী গুয়াংজো-ফ্রাঙ্কফুর্ট- সাও পাওলোতে কনস্যুলেট খুলবে বাংলাদেশ গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ গাইবান্ধায় মাদকের অর্থ জোগাড় করতে ১১ মাসের মেয়েকে বিক্রি ; বাবাসহ ৪ জন আটক খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার যুদ্ধ বন্ধে ইরানের সামনে ৩টি পথ খোলা আছে : ট্রাম্প ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী যুদ্ধের ভূগোল’ বদলে দেওয়ার হুঁশিয়ারি দিলো ইরান
এইমাত্রপাওয়াঃ

বিদেশে পাচারকালে সুনামগঞ্জে ৪ নারী উদ্ধার ; যুবক আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : প্রতারণার মাধ্যমে ভোটার করে বিদেশে পাচারকালে সুনামগঞ্জের ৪ নারীকে নোয়াখালীতে উদ্ধার করেছে পুলিশ। এসময় আবু বক্কর ছিদ্দিক সোহেল (২৪) নামের এক যুবককে আটক করা হয়েছে।

বুধবার রাতে কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়ন থেকে ওই নারীদের উদ্ধার করা হয়। আটককৃত মানব পাচারকারি সোহেল নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের পেশকারহাট এলাকার হারুনের ছেলে।

আটককৃত আবু বক্কর ছিদ্দিক সোহেল আন্তঃজাতিক মানব পাচার দলের সদস্য।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভাবে থাকা সুনামগঞ্জ জেলার ৪ নারীকে বিদেশে পাঠিয়ে আর্থিক স্বচ্ছলতা এনে দিবে বলে কৌশলে বাড়ি থেকে নিয়ে আসে একটি পাচার চক্র।  গত ১২ নভেম্বর শনিবার ওই চার নারীকে প্রথমে ঢাকায় ও পরে সেখান থেকে পাসপোর্ট তৈরির জন্য এনআইডি কার্ড করার কথা বলে বুধবার নোয়াখালীর কোম্পানীগঞ্জে আনা হয়।

তারপর পাচারকারী চক্রের সদস্য সোহেলের বাড়িতে তাদেরকে রেখে জাতীয় পরিচয়পত্র করার জন্য অনলাইনে আবেদন ফরম পূরণ করা হয়। পরবর্তীতে পার্শ্ববর্তী কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ভোটারের জন্য ছবি তুলতে গেলে স্থানীয় লোকজন তাদের নাম-ঠিকানা জিজ্ঞাসা করলে তাদের স্থায়ী নাম ঠিকানা প্রকাশ করেন।

পরে তাদেরকে কৌশলে আটক করে থানায় খবর দেয় স্থানীয়রা।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনায় উদ্ধারকৃত ভুক্তভোগি ছামিরা আক্তার বাদী হয়ে আটককৃত ছিদ্দিকসহ ৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৫জনকে আসামি করে মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।

বৃহস্পতিবার সকালে আটককৃত ছিদ্দিককে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page