September 24, 2026, 9:51 pm
শিরোনামঃ
যশোরে ৬২ হাজার পিচ ট্যাপেনটাডোল ট্যাবলেটসহ ১জন আটক যশোরের ঝিকরগাছার ভ্যানচালক ইখলাস হত্যার ঘটনায় দু’জন আটক ; ভ্যান উদ্ধার যশোরের শার্শার নাশকতা মামলার আসামী যুবলীগ কর্মী ইমরান আটক মাগুরায় ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে না ফেরার দেশে শার্শার আওয়ামী লীগ নেতা মফিজুর রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তুলতে প্রধানমন্ত্রীর আহ্বান  বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি নজরুল আবারও ৪ দিনের রিমান্ডে ঝিনাইদহের বিষয়খালীতে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা পাবনায় মাদকের ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা 
এইমাত্রপাওয়াঃ

বিপর্যয়ের শঙ্কায় ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়া-ইউক্রেন যুদ্ধের তীব্রতায় হুমকিতে ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র- জাপোরিজিয়া। যেকোনো মুহূর্তে বিপর্যয়ের শঙ্কায় আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএইএ। নিরাপত্তা নিশ্চিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখে ডিজেলে চালু রাখা হয়েছে চুল্লি।

ফেব্রুয়ারিতে ইউক্রেনে অভিযান শুরুর পর পরই জাপোরিজিয়া দখলে নেয় রুশ বাহিনী। এরপর থেকে পরমাণুকেন্দ্রটি নিয়ন্ত্রণে নিতে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইউক্রেন।

নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখতে কেন্দ্রটি পর্যবেক্ষণ করে আইএইএ জানায়, ৩০টিরও বেশি হামলার চিহ্ন শনাক্ত হয়েছে।

সম্প্রতি ইউক্রেনীয় বাহিনী আবারও হামলা শুরু করলে হুমকির মুখ পড়েছে চুল্লিটির নিরাপত্তা। বাধ্য হয়ে বন্ধ করে দেয়া হয় বিদ্যুৎ সরবরাহ।

জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা চুল্লির ৬টি রিয়েক্টরের সবকটি নিরাপদ ও স্থিতিশীল বলে দাবি করলেও পারমাণবিক বিপর্যয়ের আশঙ্কা করছেন আইএইএ’র মহাপরিচালক রাফেয়েল গ্রোসি।

রুশ রাষ্ট্রীয় পরমাণু বিষয়ক সংস্থা রোসাটমের প্রধানের সঙ্গে বৈঠক করে হামলা বন্ধের পাশাপাশি পরমাণু কেন্দ্রটির চারপাশে সুরক্ষা জোন তৈরিতে জোর দিয়েছেন রাফেয়েল গ্রোসি।

৫ হাজার ৭শ’ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করে জাপোরিজিয়া, যা ইউক্রেনে মোট সরবরাহের এক পঞ্চমাংশ।

তবে বিদ্যুৎকেন্দ্রে হামলার জন্য একে অপরকে দায়ী করে বিবৃতি দিয়েছে রাশিয়া এবং ইউক্রেন।

রাফেয়েল গ্রোসি বলেছেন, ‘এই বিস্ফোরণের পেছনে যারাই থাকুক, অবিলম্বে বন্ধ করতে হবে। আমি আগেও অনেকবার বলেছি, আপনারা আগুন নিয়ে খেলছেন!’

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page