October 18, 2026, 7:09 am
শিরোনামঃ
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : আইনমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড : চিফ হুইপ ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহের মহেশপুরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে আটক রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পাথর বাঁধা যুবকের মরদেহ উদ্ধার যশোরের বেনাপোলে ভ্যানের ছাউনি থেকে পিস্তল-গুলি ও ম্যাগজিন উদ্ধারসহ চালক আটক হাম-জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন চৌগাছার পাশাপোল ইউপি চেয়ারম্যান সবুজ ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমক দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

বিপ্লব বড়ুয়া-নদভীসহ ১৯৮ জনের বিরুদ্ধে চট্টগ্রামের সাতকানিয়া থানায় বিস্ফোরক মামলা

বশির আল–মামুন, চট্টগ্রাম : বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে চট্টগ্রামের সাতকানিয়ায় ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এবং সাবেক প্রধান মন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও চট্টগ্রাম-১৫ আসনের সাবেক সংসদ সদস্য আবু রেজা মোহাম্মদ নেজামউদ্দিন নদভীসহ ১৯৮ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলায় আরও ২০০ থেকে ২৫০ জনকে অজ্ঞাত  আসামি করা হয়।

উপজেলার পশ্চিম ঢেমশা ইউনিয়নের মৃত নুরুল ইসলামের ছেলে মোহাম্মদ সৈয়দুজ জামান বাদী হয়ে গত গত শুক্রবার সাতকানিয়া থানায় মামলাটি দায়ের করেন।

মামলার অন্য উল্লেখযোগ্য আসামিরা হলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সাতকানিয়া পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ জোবাইর, সাতকানিয়া উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কতুব উদ্দিন চৌধুরী, সাবেক চেয়ারম্যান আ ন ম সেলিম চৌধুরী ও নজরুল ইসলাম মানিক প্রমুখ।

মামলার বিষয়টি নিশ্চিত করেন সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফা কামাল খান। তিনি বলেন, ১৯৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০০ থেকে ২৫০ জনের বিরুদ্ধে দণ্ডবিধি ও বিস্ফোরক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।

মামলার এজাহার উল্লেখ করা হয়, গত ৪ আগস্ট দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার একটি মিছিল সাতকানিয়া রাস্তার মাথা থেকে কেরানীহাটে পৌঁছলে আসামিরা বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্র ও লোহার রড, রামদা ও লাঠি নিয়ে হামলা করে। ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক তৈরি করে। এ সময় তারা চারটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়। হামলায় বেশ কয়েকজন ছাত্র-জনতা আহত হয়।

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ৩রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page