April 6, 2026, 7:36 am
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী কিছু শক্তি ধর্মকে সামনে নিয়ে রাজনীতি করতে চায় : মির্জা ফখরুল আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে এ ব্যপারে কোনো সন্দেহ নেই : অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই : পররাষ্ট্রমন্ত্রী দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা রাখা যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী ঝিনাইদহের মহেশপুরে ১৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ ময়মনসিংহে চাচার দায়ের কোপে ভাতিজা নিহত বরগুনাকে হামের সংক্রমণের রেড জোন ঘোষণা চুক্তি করতে ইরানকে ৪৮ ঘণ্টা সময় দিলেন ট্রাম্প মালদ্বীপে নির্বাচন একীভূতের প্রস্তাব গণভোটে প্রত্যাখ্যান
এইমাত্রপাওয়াঃ

বিবস্ত্র করে ফিলিস্তিনি নারীদের তল্লাশি ;  ইহুদিবাদী সেনারা মানসিক ও নৈতিক অসুস্থতায় ভুগছে : ইরান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরান বলেছে, ইহুদিবাদী ইসরাইলের অপরাধী সেনারা বিভিন্ন ধরনের মানসিক ও নৈতিক অসুস্থতায় ভুগছে।

অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের আল-খলিল শহরের একটি বাড়িতে কয়েকজন নারীকে বিবস্ত্র করে ইসরাইলি সেনারা তল্লাশি চালানোর পর এই বিবৃতি দিল ইরান।

ইসরাইলের হিব্রু ভাষার দৈনিক হারেৎজ পত্রিকা জানিয়েছে, গত ১০ জুলাই সকালে আল-খলিল শহরের একটি বাড়িতে দুইজন ইসরাইলি নারী সেনা এই অপরাধ করেছে। ওই দুই সেনা ৫৩ বছর বয়সী একজন মা, তার ১৭ বছর বয়সী মেয়ে এবং তিন ছেলের স্ত্রীকে একটি আলাদা কক্ষে নিয়ে বিবস্ত্র করে তল্লাশি চালায়।

ইসরাইলের ওই দুই নারী সেনার কাছে রাইফেল এবং কুকুর ছিল। ফিলিস্তিনি পাঁচ নারী বিবস্ত্র হতে রাজি না হলে ইহুদিবাদী সেনারা তাদেরকে গুলি করার এবং তাদের ওপর কুকুর লেলিয়ে দেয়ার ভয় দেখায়। এর আগে কাপড়চোপড় পরা অবস্থায় ইসরাইলের পুরুষ সেনারা ফিলিস্তিন নারীদের দেহ তল্লাশি করে।

এ সম্পর্কে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি তার টুইটার পেইজে লিখেছেন, ইসরাইলের অপরাধী সেনারা শুধুমাত্র হত্যা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মেনিয়ায় ভুগছে না বরং তারা বিভিন্ন ধরনের মানসিক ও নৈতিক রোগেও আক্রান্ত।

ফিলিস্তিনি কয়েকজন নারীকে এরকম আলাদা কক্ষে নিয়ে বিবস্ত্র করে ইহুদিবাদী সেনারা যে তল্লাশি চালিয়েছে ইরান তার কঠোর নিন্দা জানাচ্ছে এবং ইসরাইলের পক্ষে যেসব কথিত মানবতাবাদীরা সমর্থন দিয়ে আসছে তাদের জন্যও এটি লজ্জার বিষয়। এই ঘটনা তদন্ত করতে তিনি জাতিসংঘ এবং ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসির প্রতি আহ্বান জানান।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page