September 29, 2026, 3:43 am
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

বিমান থেকে ‘কোরআনের আয়াত’ লেখা লিফলেট ফেলে ফিলিস্তিনিদের ভয় দেখাচ্ছে ইসরায়েল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলের খান ইউনিস শহরে পবিত্র কোরআনের আয়াত লেখা সম্বলিত লিফলেট ফেলেছে দখলদার ইসরায়েল। বুধবার (৬ ডিসেম্বর) বিমান থেকে ফেলা এসব লিফলেটে সুরা ২৯ (আনকাবুতের) ১৪ নম্বর আয়াতটি তুলে ধরা হয়েছে। কোরআনের এ আয়াতে বলা হয়েছে, ‘প্রবল বন্যা তাদের ভাসিয়ে নিয়ে গিয়েছিল; কারণ তারা ছিল অন্যায়কারী।’

গাজার খান ইউনিসের সাংবাদিক আমীর তাবস জানিয়েছেন, তারা দেখেছেন ইসরায়েলি যুদ্ধবিমান থেকে এই আয়াত লেখা কয়েক হাজার লিফলেট ছোড়া হয়েছে। যেগুলো মাটিতে এসে পড়েছে।

এই সুরায় নুহ নবীর আমলে হওয়া প্রবল বন্যার কথা উল্লেখ করা হয়েছে। সাংবাদিক আমীর তাবস বলেছেন, এরমাধ্যমে ইসরায়েলিরা খুব সম্ভবত বুঝিয়েছে ‘সামনে গাজাবাসীর জন্য খারাপ কিছু আসছে।’

গাজার কেউ কেউ বলছেন— ইসরায়েলিরা পরিকল্পনা করছে গাজায় সশস্ত্র গোষ্ঠী হামাসের যেসব গোপন সুড়ঙ্গ আছে; সেগুলো সমুদ্রের পানি দিয়ে ডুবিয়ে দেওয়া হবে। কোরআনের এই আয়াতের মাধ্যমে হয়ত ইসরায়েলিরা বুঝিয়েছে, হামাস অন্যায় করেছে। আর এ কারণে এখন সমুদ্রের পানি দিয়ে তাদের ডুবিয়ে দেওয়া হবে।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডেল ইস্ট আই জানিয়েছে, বিমান থেকে কোরআনের আয়াত সমৃদ্ধ লিফলেট ফেলায় গাজার সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়েছেন। এক নারী সংবাদমাধ্যমটিকে বলেছেন, ‘আমরা অন্যায়কারী নই। ইসরায়েলিরা অন্যায়কারী। তারা মানুষকে হত্যা করছে। আমরা সন্ত্রাসী নয়। ইসরায়েলিরা মানুষের ক্ষতি করছে।’

মিডেল ইস্ট আই জানিয়েছে, এরআগেও গাজাবাসীকে কথিত সতর্ক করতে কোরআনের আয়াত ব্যবহার করেছে দখলদার ইসরায়েল।  সূত্র: টাইমস অব ইসরায়েল, মিডেল ইস্ট আই

 

আজকের বাংলা তারিখ



Our Like Page