November 19, 2026, 5:18 am
শিরোনামঃ
যশোরের শার্শায় শীর্ষ সন্ত্রাসী তোতার নামে মামলা করায় বাদিকে হত্যার হুমকি যশোরের কেশবপুরে মাছের ঘের থেকে লাশ উদ্ধার একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রী তারেক রহমানের শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে সরকারকে আইনি নোটিশ আওয়ামী লীগ নেতাকর্মীদের ধরতে শিগগিরই চিরুনি অভিযান : ডিএমপি এনআইডি সেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধের নির্দেশ সিইসির ২৫৬টি দীর্ঘ সেতু নির্মাণে ৮ হাজার ৮৮৮ কোটি টাকার প্রকল্প অনুমোদন সিরাজগঞ্জে মাদকের টাকার জন্য মাকে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে ; মরদেহ ট্রাঙ্কে রেখে নিখোঁজের নাটক গাইবান্ধায় একই ঘর থেকে মা ও ছেলের রক্তাক্ত মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

 বিশেষ অভিযানে চুয়াডাঙ্গায় বিএনপির ৪ নেতাকর্মী আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দেশব্যাপী বিশেষ অভিযানের অংশ হিসেবে চুয়াডাঙ্গা জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-সাধারণসহ বিএনপির ৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

শনিবার (৩ ডিসেম্বর) দিবাগত রাত জেলার বিভিন্নস্থান থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, চুয়াডাঙ্গা জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও আলমডাঙ্গার চিৎলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল সালাম বিপ্লব, সদরের আলুকদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান, আলুকদিয়া ইউনিয়ন বিএনপির গ্রাম বিষয়ক সম্পাদক আশাদুল ইসলাম ও চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের সদস্য সচিব মাজেদুল ইসলাম মেহেদী।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, আইনশৃংখলা রক্ষার ক্ষেত্রে গোপন সংবাদের ভিত্তিতে কাজ করে যাচ্ছে পুলিশ। সেই আলোকেই তাদেরকে আটক করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ১৯শে নভেম্বর, ২০২৬
  • ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৮ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page