October 9, 2026, 1:46 pm
শিরোনামঃ
মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলনকে আদালতে হাজির করার পর হঠাৎ অসুস্থ
এইমাত্রপাওয়াঃ

বিশ্বকাপের মধ্যেই আমেরিকার কাছ থেকে ১০০ কোটি ডলারের অস্ত্র কিনলো কাতার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কাতারের কাছে ১০০ ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। মূলত মধ্যপ্রাচ্যের দেশটিতে এই বিপুল অর্থের বিনিময়ে ড্রোন সরবরাহ করবে মার্কিন সরকার।

গতকাল (মঙ্গলবার) মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে এই অনুমোদনের বিষয়টি নিশ্চিত করা হয়। অস্ত্র চুক্তির অধীনে ১০টি আধুনিক ড্রোন পাবে কাতার।

এছাড়া, ২০০ ড্রোন ইন্টারসেপ্টরও পাবে দোহা। ২০২০ সালে কাতার প্রথম এমকিউ-৯ রিপার ড্রোন কিনতে আবেদন জানায়। দোহার সঙ্গে ওয়াশিংটনের ভাল সম্পর্ক থাকলেও বিষয়টি অনুমোদনে দেরি করছিল মার্কিন কর্মকর্তারা। গত বছর এনবিসি নিউজ এক রিপোর্টে জানিয়েছিল, কাতারকে অত্যাধুনিক ড্রোন দিলে প্রতিবেশি সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত নাখোশ হতে পারে- এমন আশঙ্কা থেকেই মূলত গড়িমসি করছিল মার্কিন সরকার।

তবে সম্প্রতি বিভিন্ন ইস্যুতে সৌদি আরবের সঙ্গে সম্পর্কে কিছুটা দূরত্ব দেখা দিয়েছে ওয়াশিংটনের। সৌদি আরব প্রেসিডেন্ট বাইডেনের অনুরোধ উপেক্ষা করে তেল উৎপাদন কমিয়ে দেয়ার সিদ্ধান্ত নিলে আমেরিকা রিয়াদকে খারাপ ‘পরিণতির’ হুমকি দিয়েছিল। বিষয়টি নিয়ে প্রকাশ্যে আর তেমন কোনো বিবাদ দেখা না গেলেও পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। এরমধ্যে কাতারকে ড্রোন দেয়ার বিষয়টি অনুমোদন দিলেন প্রেসিডেন্ট বাইডেন।

এই ড্রোন কাতারকে তার বিশাল গ্যাসক্ষেত্র এবং গ্যাস অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিতে সাহায্য করবে। সন্ত্রাসী আক্রমণ থেকে দেশটিকে রক্ষা করবে এইসব ড্রোন- এমনটিই দাবি করা হচ্ছে।

 

আজকের বাংলা তারিখ

  • ৯ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৭শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page