September 23, 2026, 5:57 pm
শিরোনামঃ
যশোরে দুই যুবলীগ নেতা আটক যশোরে মানবপাচার মামলার আসামি আটক ; ইন্দোনেশিয়ায় জিম্মি করে মুক্তিপণ আদায়ের অভিযোগ মাগুরায় আনসার-ভিডিপির ‘সঞ্জীবন প্লাটুন সদস্যদের উদ্যোগে ১ একর জমিতে ৭ প্রকারের বৃক্ষরোপণ   জাতিসংঘে প্রথম দিনে ১০ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী ; পেলেন ৩ দেশ সফরের আমন্ত্রণ রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী এ বছর স্থানীয় নির্বাচনের সম্ভাবনা কম : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বাংলাদেশের ই-কমার্স সম্প্রসারণে ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ১৮০ দিনে বিচার না হলেও নারী ও শিশু নির্যাতন মামলা বাতিল হবে না : হাইকোর্ট গোপালগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১৭ জন আহত নোয়াখালীতে নারিকেল পাড়াকে কেন্দ্র করে ভাগনের লাঠির আঘাতে মামার মৃত্যু
এইমাত্রপাওয়াঃ

বিশ্ববিদ্যালয়ে গবেষণা কার্যক্রম বাড়ানোর তাগিদ রাষ্ট্রপতির

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে গবেষণা কার্যক্রম বাড়ানোর তাগিদ দিয়েছেন।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ বঙ্গভবনে কমিশনের ৪৯তম বার্ষিক প্রতিবেদন-২০২২ রাষ্ট্রপতির কাছে পেশকালে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বাসস’কে জানান, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য দেশে উচ্চ শিক্ষা বিস্তারের পাশাপাশি শিক্ষার মান উন্নয়নে কার্যকর ও দৃশ্যমান ভূমিকা রাখতে কাজ করার আহ্বান ও জানান।
তিনি সরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ-উপাচার্য নিয়োগের জন্য একটি নীতিমালার আলোকে একটি প্যানেল গঠনের প্রস্তাব করেন।
সাহাবুদ্দিন বলেন, উচ্চ শিক্ষায় শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধির সাথে সাথে শিক্ষার গুণগত মান যাতে বৃদ্ধি পায় সেদিকে খেয়াল রাখতে হবে।
রাষ্ট্র প্রধান বলেন, এই দেশ এখন ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার পথে। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে প্রতিটি শিক্ষার্থীকে স্মার্ট হিসেবে গড়ে তুলতে হবে।
বিশ্ব এখন চতুর্থ শিল্প বিপ্লবের দিকে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বলেন, আমাদের শিক্ষার্থীরাও যাতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের প্রতিযোগিতায় নিজেদের যোগ্যতাকে প্রমাণ করতে পারে সে লক্ষ্যে দেশের উচ্চশিক্ষা কার্যক্রম সাজাতে হবে।
রাষ্ট্রপতি ইউজিসিকে প্রতিটি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও সার্বিক উচ্চশিক্ষার কার্যক্রমে তদারকি বাড়াতেও কঠোর নির্দেশ দেন।
সাক্ষাতকালে ইউজিসি চেয়ারম্যান কমিশনের সার্বিক কর্মকা-, ভবিষ্যৎ পরিকল্পনা এবং প্রতিবেদনের বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
রাষ্ট্রপ্রধানের কাছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রতিনিধি দল দেশের উচ্চশিক্ষার উন্নয়নে ১৪ দফা সুপারিশ তুলে ধরেন।
তারা ইউজিসির কার্যক্রমে সহযোগিতা প্রদান করার জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে কার্যক্রম পরিচালনায় রাষ্ট্রপতির দিক নির্দেশনা প্রত্যাশা করেন।
এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page