October 13, 2026, 2:51 pm
শিরোনামঃ
কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা ইরানে সম্ভবত অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি : ট্রাম্প ৩ বছর মেয়াদি নতুন চুক্তিতে রাশিয়া-উত্তর কোরিয়া ইয়েমেনে রাজধানীতে ব্যাপক হামলার প্রস্তুতি ; বেসামরিকদের সরে যাওয়ার নির্দেশ সৌদি জোটের নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে : প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নকে কেবল একটি সাধারণ ধারণা হিসেবে দেখলে হবে না : গণশিক্ষা প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সৌদিতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান রংপুরে কাঁঠাল গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা
এইমাত্রপাওয়াঃ

বিশ্বব্যাংকের কাছ থেকে ১.১ বিলিয়ন ডলার ঋণ পাবে বাংলাদেশ 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন এবং আর্থিকভাবে টেকসই দেশ গড়ে তোলার লক্ষ্যে আজ বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকারের মধ্যে পাঁচটি ঋণচুক্তি সই হয়েছে। এই পাঁচ চুক্তির আওতায় বাংলাদেশকে বিশ্বব্যাংক ১ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার ঋণ দিবে।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শরীফা খান এবং বিশ্বব্যাংকের আবাসিক প্রধান আবদৌলায়ে সেক চুক্তিতে সই করেন।
বিশ্বব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই পাঁচ চুক্তির আওতায় প্রাপ্ত ঋণের অর্থ শিশুর শৈশব বিকাশ, মাধ্যমিক শিক্ষাখাত, নদীর তীর সুরক্ষা ও নাব্যতা বাড়ানো এবং শহরে প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন ও গ্যাস বিতরণ দক্ষতা উন্নয়ন সংশ্লিষ্ট প্রকল্পে ব্যয় করা হবে।
বিশ্বব্যাংকের আবাসিক প্রধান আবদৌলায়ে সেক বলেন, এসব প্রকল্প বাংলাদেশকে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সক্ষম করে তোলা এবং ভবিষ্যতের জন্য শিশুদেরকে যোগ্য করে গড়ে তোলার ক্ষেত্রে সহায়ক হবে।

আজকের বাংলা তারিখ

  • ১৩ই অক্টোবর, ২০২৬
  • ২৮শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page