October 10, 2026, 5:31 pm
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

বিশ্বের নতুন উঁচু ভবন বানানোর পরিকল্পনা করছে কুয়েত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বর্তমানে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন হিসেবে দুবাইয়ের মাটিতে বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছে বুর্জ খলিফা। তবে ভবিষ্যতে বুর্জ খলিফার গায়ে আর উঁচু ভবনের তকমা থাকছে না। কারণ বিশ্বের নতুন সর্বোচ্চ ভবন তৈরির পরিকল্পনা করছে মধ্যপ্রাচ্যেরই আরেক দেশ কুয়েত। খবর বিজনেস ইনসাইডারের।

এক কিলোমিটার লম্বা এ ভবনটির নাম দেওয়া হয়েছে বুর্জ মোবারক। এটি নির্মাণ করা হবে কুয়েতের মাদিনাত আল হারের অথবা সিল্ক সিটির প্রাণকেন্দ্রে। এ শহরটির নির্মাণ কাজ শেষ হবে এ বছরই।

তবে মেগা প্রজেক্ট বুর্জ মোবারকের কাজ সম্পন্ন হতে আরও ২৫ বছর সময় লাগবে। ভবনটি তৈরি হবে ইন্টারলকিং ও বাঁকানো কাঠামোর মাধ্যমে। যেন ১৫০ কিলোমিটার গতির বাতাসের প্রভাবেও ভবনটির কোনো ধরনের ক্ষতি না হয়।

বুর্জ মোবারকটি হবে ২৩৪ তলার একটি ভবন এবং এতে প্রায় ৭ হাজার মানুষ থাকতে পারবেন।

বিজনেস ইনসাইডারের প্রতিবেদনে বলা হয়েছে, ‘ বুর্জ মোবারক হবে কুয়েতের সবচেয়ে উঁচু ভবন। এটি নিশ্চিতভাবে দুবাইয়ের বুর্জ খলিফাকে (৮২৮ মিটার) ছাড়িয়ে যাবে। তবে এ মুহূর্তে এটি বিশ্বের নির্মাণাধীন সবচেয়ে উঁচু ভবন নয়।’

এ ভবনটিকে কেন্দ্র করে গড়ে তোলা হবে উপশহর। যেখানে থাকবে হোটেল, বাসস্থান, অফিস এবং বিনোদনের মাধ্যম। ভবনটি তৈরি করতে খরচ হবে ২৫ বিলিয়ন কুয়েতি দিনার।

এদিকে ২০১১ সালে প্রায় ২৫০ বিলিয়ন ডলার খরচ করে মাদিনাত আল হারের নামক শহরটির নির্মাণ কাজ শুরু করে কুয়েত। এ বছর শহরটির কাজ শেষ হওয়ার কথা রয়েছে। এটির নির্মাণ শেষ হলে ৪ লাখ ৩০ হাজার নতুন চাকরি সৃষ্টি হবে। অপরদিকে স্থানীয় ও বিদেশিরা বিনিয়োগ করতে পারবেন। ধারণা করা হচ্ছে, এখানে দ্রুত সময়ের মধ্যে শত শত সুউচ্চ ভবন নির্মাণ হবে এবং সব মিলিয়ে শহরটিতে ৭ লাখ মানুষ বসবাস করতে পারবেন।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page