August 14, 2026, 9:30 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নেশার টাকার জন্য মাকে কুপিয়ে হত্যা যশোরের পল্লীতে পুকুরে ডুবে দুই বোনসহ তিনজনের মৃত্যু আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী ; মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দেশব্যাপী বিএনপির কর্মসূচি ঘোষণা ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয় : হাইকোর্ট নিরাপদ খাবার পানির প্রাপ্যতা বাড়াতে পারে ডাচ-বাংলাদেশ সহযোগিতা : রাষ্ট্রদূত নেত্রকোনায় কবরস্থানের জমিতে দোকানঘর নির্মাণ নিয়ে সংঘর্ষে ৫৬ জন আহত মুন্সীগঞ্জে ৩০ টাকা না পেয়ে অভিমানে শিশুর আত্মহত্যা অলাভজনক সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বন্ধ করবে ইন্দোনেশিয়া ভারতীয় সেনাবাহিনীর অগ্নিবীর প্রকল্পে অন্তর্ভুক্তির দাবিতে নেপালে তরুণদের আন্দোলন
এইমাত্রপাওয়াঃ

বিশ্বের ভবিষ্যৎ নির্ধারিত হবে ইউক্রেনে ; কিয়েভকে মাশুল দিতে হবে : বেলারুশের প্রেসিডেন্ট

বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেংকো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুুতিন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেংকো বলেছেন, যে কয়টি গুরুত্বপূর্ণ বিষয় বিশ্বের ভাগ্য নির্ধারণ করবে তার মধ্যে ইউক্রেন যুদ্ধ একটি। গতকাল বুধবার তিনি দেশের সংসদ সদস্য, সরকারি কর্মকর্তা এবং রাজনৈতিক ব্যক্তিত্বদের এক সমাবেশে একথা বলেন।

লুকাশেংকো বলেন, ইউক্রেন যে নীতি অনুসরণ করছে তার চেয়ে ভিন্ন নীতি অনুসরণ করছে বেলারুশ। চাপের মুখে বেলারুশ নিজের স্বাধীনতার-সার্বভৌমত্ব টিকিয়ে রেখেছে কিন্তু ইউক্রেন পশ্চিমা চাপের মুখে নতি স্বীকার করেছে।

তিনি বলেন, “এখন সবাই বুঝতে পেরেছে যে, আজকের ইউক্রেন একটি মিলিটারি রেঞ্জ যেখানে বিশ্বের একটি অংশের বিষয়ে সিদ্ধান্ত হবে। বিশ্বের সবচেয়ে বড় পরমাণু শক্তিধর দেশ এখন ইউক্রেনের ভূখণ্ডে যুদ্ধ করছে। অন্যদিকে, ইউক্রেনের সরকার দেশের জনগণের জীবনের বিনিময়ে পশ্চিমাদের কাছ থেকে অস্ত্র নিচ্ছে। তারা দরকষাকষির শক্তি হারিয়েছে। আমরা এই বেদনাদায়ক চিত্র দেখছি।”

বেলারুশের প্রেসিডেন্ট সুস্পষ্ট করে বলেন, ইউক্রেন তার ঐতিহ্যিক দেশগুলোর সাথে বিশ্বাসঘাতকতা করছে। কিন্তু আজ হোক, কাল হোক তাদের ভুলের মাশুল দিতেই হবে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page