September 18, 2026, 7:03 am
শিরোনামঃ
যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক ঝিনাইদহের মহেশপুরে কোরআন শরীফ পোড়ানোর অভিযোগে যুবক আটক যশোরে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩৫ জন নতুন আক্রান্ত গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক রূপ দিতে বিনিয়োগ বাড়াবে সরকার : পর্যটনমন্ত্রী ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানের ভবনে বসাতে হবে সৌর প্যানেল টাঙ্গাইলে শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করলেন মা শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে অটোচালককে কুপিয়ে হত্যা মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

বিশ্বের শীর্ষ ঋণদাতার মর্যাদায় জার্মানি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  বিশ্বের শীর্ষ ঋণদাতার মর্যাদা হারালো জাপান। জাপান দীর্ঘ ৩৪ বছর পর আর বিশ্বের শীর্ষ ঋণদাতা দেশ নেই। জার্মানির কাছে তারা এই মর্যাদা হারিয়েছে। যদিও গত বছর জাপানের বৈদেশিক সম্পদের পরিমাণ রেকর্ড পরিমাণে বেড়েছিল বলে মঙ্গলবার দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।

জাপানের অর্থ মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্যের বরাত দিয়ে টোকিও থেকে এএফপি জানিয়েছে, ২০২৪ সালের শেষ নাগাদ জাপানের নিট বৈদেশিক সম্পদের পরিমাণ ছিল ৫৩৩.০৫ ট্রিলিয়ন ইয়েন (প্রায় ৩.৭ ট্রিলিয়ন ডলার), যা আগের বছরের তুলনায় ১২.৯ শতাংশ বেশি। যেখানে জার্মানির নিট বৈদেশিক সম্পদ ছিল ৫৬৯.৬৫ ট্রিলিয়ন ইয়েন, যা জাপানের চেয়ে বেশি হওয়ায় জার্মানি প্রথম স্থান অধিকার করেছে। জাপান ১৯৯১ সাল থেকে এই তালিকায় শীর্ষে ছিল।

সরকারের মুখপাত্র ইয়োশিমাসা হায়াশি বলেন, জাপান সরকার এই পরিবর্তনকে খুব গুরুত্ব দিচ্ছে না। কারণ, নিট বৈদেশিক সম্পদ অনেক বিষয় দ্বারা নির্ধারিত হয়, যেমন আর্থিক সম্পদ ও দায়ের মূল্যের পরিবর্তন এবং অর্থপ্রদানের ভারসাম্য।

তিনি আরও বলেন, ‘এই দিকগুলো বিবেচনা করলে দেখা যায় যে জাপানের বৈদেশিক সম্পদ ধারাবাহিকভাবে বাড়ছে।

কেবল র‍্যাংকিং পরিবর্তনকে দেশের অবস্থান বদলের বড় কোনো ইঙ্গিত হিসেবে দেখা উচিত নয়।’

অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চীন ৫১৬.২৮ ট্রিলিয়ন ইয়েন নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। এরপর রয়েছে হংকং (৩২০.২৬ ট্রিলিয়ন ইয়েন) এবং নরওয়ে (২৭১.৮৩ ট্রিলিয়ন ইয়েন)।

তথ্য অনুযায়ী, দুর্বল ইয়েনের কারণে জাপানের জন্য বৈদেশিক সম্পদ ও দায় উভয়ই বেড়েছে। তবে বিদেশে ব্যবসায়িক বিনিয়োগ বৃদ্ধির কারণে সম্পদ দ্রুত গতিতে বেড়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page